Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’
    উদ্ভাবন

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    August 9, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: তরুণ উদ্ভাবকদের নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরতে রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’।

    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

    মেলাকে সামনে রেখে রোববার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এর ডিজিটাল প্রচারণা কার্যক্রমের কাউন্টডাউন উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

    এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    আয়োজকরা জানান, দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল উদ্ভাবকদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

    ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে আজ থেকে ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং মেলার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রচার করা হবে মেলার বিভিন্ন তথ্য, নতুন উদ্ভাবনী উদ্যোগ, রেজিস্ট্রেশন এবং অংশগ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা।

    তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে সামনে এনে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা আয়োজকদের।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleহ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম
    Next Article বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    সম্পর্কিত নিবন্ধ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.