Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » কেন আবার উৎসে আয়কর প্রত্যাহার চায় বিটিসিএল ?
    খবর

    কেন আবার উৎসে আয়কর প্রত্যাহার চায় বিটিসিএল ?

    May 12, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক: স্থানীয় বাজার পর্যায়ে ১০ শতাংশ হারে উৎসে আয়কর প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কাছে আবেদন করেছেন রাষ্ট্রায়ত্ব টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
    বিটিসিএলের অর্থ বিভাগ থেকে দেয়া এই আবেদনের চিঠিতে ইন্টারনেটে দ্বৈতকর প্রতিরোধে উপাত্তসহ কর অব্যাহতির সপক্ষে কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইন্টারনেটে দ্বৈতকর পরিশোধ করা সত্ত্বেও আমদানি পর্যায়ে পরিশোধ করা করের চালান আয়কর রিটার্নে প্রদর্শন করতে পারছে না বিটিসিএল।
    চিঠিতে বলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিটিসিএল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাণিজ্যিকভাবে লাভবান না হওয়া সত্ত্বেও বিটিসিএল অনেক ক্ষেত্রে জাতীয় স্বার্থে দেশের তথ্য ও প্রযুক্তি উন্নয়ন খাতে বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রত্যন্ত এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে ডাটা ইন্টারনেটসহ টেলিকম সেবা স্বল্প মূল্যে প্রদান করে আসছে। ডাটা ইন্টারনেট সার্ভিস প্রদানের জন্য বিভিন্ন বৈদেশিক অপারেটর থেকে ব্যান্ডউইথ সেবা বৈদেশিক মুদ্রায় ক্রয় করা হয়। এ ধরনের অর্থ পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ হারে উৎসে কর বিটিসিএলকে পরিশোধ করতে হচ্ছে। বৈদেশিক অপারেটররা ব্যান্ডউইথ সরবরাহের জন্য তাদের নিজ নিজ দেশীয় বিধিবিধানের আলোকে প্রযোজ্য আয়কর ও ট্যাক্স প্রদান করে থাকে। সেবা প্রদানকারী বৈদেশিক প্রতিষ্ঠানগুলো তাদের দেশে কর প্রদানের প্রত্যায়ন বিটিসিএলকে প্রদান করলে বিটিসিএল থেকে বর্তমানে ১০ শতাংশ হারে উৎসে আয়কর কর্তনের বিষয়টি অব্যাহতি প্রদান করা যেতে পারে।
    এছাড়াও, বিটিসিএলের কাছে বৈদেশিক অপারেটরদের পাওনা থেকে উৎসে আয়কর কর্তন করা হলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবা প্রদানে সম্মত হবে না বলেও চিঠিতে জানানো হয়েছে। এ সিয়ে চিঠিতে লেখা হয়েছে, ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর আয়কর আরোপযোগ্য হলে তা বিটিসিএল থেকে প্রদান করায় বিটিসিএল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিটিসিএল ব্যান্ডউইথের মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে উৎসে ১০ শতাংশ হারে আয়কর কর্তন করা হলেও একই ব্যান্ডউইথ স্থানীয় বাজারে বিভিন্ন আইএসপি/আইআইজি অপারেটরদের কাছে বিক্রির সময়ও তাদের নিকট জারি করা ইনভয়েস থেকে ১০ শতাংশ হারে উৎসে আয়কর কর্তন করে বিল পরিশোধ করছে। এক্ষেত্রে একই সেবার জন্য আমদানি পর্যায়ে ১০ শতাংশ এবং স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে ১০ শতাংশ হারে আয়কর কর্তন করা হলে দ্বৈতকর আরোপ হচ্ছে। একই সেবার বিপরীতে বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে বিটিসিএলকে মূসক পরিশোধ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অধিকন্তু এ ধরনের দ্বৈতকর আরোপ করা হলে নির্ধারিত ব্যান্ডউইথের মূল্য বহুলাংশে বৃদ্ধি পাবে।
    এ নিয়ে বিটিসিএল জানিয়েছে, এ বিষয়ে আগেও একাধিক চিঠি দেয়া হয়েছে। কিন্তু কাজে আসেনি। তাই আবারো গ্রাহক পর্যায়ে স্বল্প মূল্যে সেবা প্রদানের বৃহত্তর স্বার্থে সেবা মূল্যের বিপরীতে আয়কর থেকে অব্যাহতি চেয়েছে সংস্থাটি।
    উৎসে কর কর অব‌্যাহতি বিটিসিএল
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্মার্ট বাংলাদেশ এর ব্যাকবোন আইএসপিএবি-নিক্স
    Next Article মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ!

    সম্পর্কিত নিবন্ধ

    দেশে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.