Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » এবারও জাতীয় আইটি প্রতিযোগিতায় লড়বে প্রতিবন্ধীরা
    আউটসোর্সিং

    এবারও জাতীয় আইটি প্রতিযোগিতায় লড়বে প্রতিবন্ধীরা

    May 9, 2024
    জাতীয় আইটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১২৩ জন যুব প্রতিবন্ধী
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : আগামী ১১ই মে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা। ৮ম বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। 

    দিনব্যাপী এই প্রতিযোগিতাটি সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজী (বিইউবিটি) এর সহযোগিতায় সকাল ৮টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকার মিরপুর রূপনগরে অবস্থিত বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে আগত ১২৩ জন প্রতিযোগী, প্রতিবন্ধিতার মোট ৪টি ক্যাটাগরিতে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

    প্রতিযোগিতাটির ক্যাটাগরিগুলো হলো:

    ক. দৃষ্টি প্রতিবন্ধী
    খ. শারীরিক প্রতিবন্ধী
    গ. বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং
    ঘ. নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি)।
    সবগুলো ক্যাটাগরিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্রাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যেখানে প্রত্যেক ক্যাটাগরিতে সেরা প্রথম ৩জনকে পুরস্কৃত করা হবে। উক্ত ৪টি ক্যাটাগরি থেকে সেরা ৪জন প্রতিযোগী আগামী অক্টোবর ২০২৪ -এ ফিলিপাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
    উল্লেখ্য ১১ মে সন্ধ্যায় উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।
    ইতোমধ্যে, প্রতিযোগিতাটি আয়োজনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাটির মাধ্যমে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আইসিটি চর্চা ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটানো সম্ভব বলে মনে করেন আয়োজক সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার। বর্তমান সরকার প্রতিশ্রুতি আগামী ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশের উপযুক্ত ও দক্ষ মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন বিসিসি’র ম্যানেজার (সিস্টেমস) এবং এই আয়োজনের সমন্বয়ক মোঃ গোলাম রববানী।
    আইসিটি বিভাগ জুনাইদ আহমেদ পলক প্রতিবন্ধী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস‌্যামসাং ফোন ক্রয়ে ফ্রি ইন্টা‌রনেট দি‌চ্ছে বাংলালিংক
    Next Article দূর্দান্ত সব চমক নিয়ে বাংলাদেশে ওয়ানপ্লাস !

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.