Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঝুঁকিতে অপো মোবাইল ব্যবহারকারীরা, বিস্ফোরণে মারা গেছেন ডাক্তার
    খবর

    ঝুঁকিতে অপো মোবাইল ব্যবহারকারীরা, বিস্ফোরণে মারা গেছেন ডাক্তার

    October 4, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    কুমার বিশ্বজিত  রায়: স্মার্টফোন বিস্ফোরণ! আজকাল হরহামেশাই ঘটছে এ ধরনের ঘটনা। আশ্চর্য্যের বিষয় হলো আপনার কাজে সাহায্যের পরিবর্তে, কখন যে এই ডিভাইস টাইম-বোমে পরিণত হবে, তা বলা এখন সত্যি মুশকিল।

    সম্প্রতি (২৭ সেপ্টেম্বর, শুক্রবার) ময়মনসিংহ নগরে এক ডাক্তার মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন। নিহত ডাক্তারের নাম তারিকুল আলম (৪২)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি নগরের গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

    পরিবারের লোকজন ও পুলিশের বরাতে জানা গেছে, রাত একটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো ডিউটি শেষে বাসায় ফেরেন ঐ চিকিৎসক। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা একটি কক্ষে একা ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে নিজের মোবাইল ফোন চার্জ দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে মোবাইল ফোনটি বিস্ফোরিত হলে দগ্ধ হন ঘুমন্ত তারিকুল। এতে তাঁর দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়। এদিকে পোড়া গন্ধ আর আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তারিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন চি‌কিৎসকরা।

    বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক ও টেলিভিশনগুলোর সংবাদ প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে। ওসির বরাত দিয়ে গণমাধ‌্যমগু‌লো লিখেছে, “মোবাইল ফোনটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে শরীরে আগুন ধরে যায়। ত‌বে কী কোম্পানির মোবাইল ফোন ছিল, তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

    যেকারনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকার জানা যায় না বিস্ফোরিত মোবাইল কোম্পানি নাম। আর এভাবেই প্রতিবার ঘটনার পর ধরাছোড়ার বাইরে থে‌কে যায় মোবাইলফোন কোম্পানি ও তাদের প্রযুক্তি দুর্বলতা।

    বিস্ফোরিত মোবাইল ফোন কোম্পা‌নির নাম জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান ফোন করা হ‌লে তি‌নি ডিজিটাল বার্তাকে জানান, “বিস্ফোরিত মোবাইল ফোনটি চায়না ব্র্যান্ড অপো কোম্পানির। স্মার্টফোনটির চার্জার বিস্ফোরন থেকে এমন ঘটনা ঘটেছে।”

    এর আ‌গে তা‌রিকু‌লের ম‌তো অপো মোবাইলফোন বিস্ফোরণে একজন অ‌টোগা‌ড়ি চাল‌কের এক পা পু‌ড়ে যায় এবং এক পা ভে‌ঙ্গে যায়।  ফোনটি বিস্ফোরিত হওয়ার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। ঐ মুহূর্তে অপো মোবাইলটি গরম হতে শুরু করে, তখন তি‌নি ফোনটি পকেট থেকে বের করার চেষ্টা করেন এবং সেই মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে তিনি সড়ক দুর্ঘটনার সম্মুখীনও হন। এই পুরো ঘটনার জেরে, ব্যক্তিটির একটি পা পুড়ে যায়, আর অন্য পা ভেঙে গিয়েছিল। জানা গে‌ছে, এ ব‌্যাপা‌রে অ‌পো কর্তৃপক্ষ ব‌্যবহারকারীকে কোন ক্ষ‌তিপূরণ ‌দেয়‌নি।

    বিশেজ্ঞরা বলছেন, স্মার্টফোনের সব অংশ বিস্ফোরণের জন্য দায়ী নয়। মূলত এর ব্যাটারিটিই বিস্ফোরিত হওয়ার ঘটনা বেশি চোখে পড়ে। বাকী যন্ত্রাংশ আসলে বিস্ফোরিত হওয়ার মত তেমন কিছু দিয়ে তৈরি নয়। যেসকল স্মার্টফোনগুলি উৎপাদন প্রক্রিয়া চলাকালীন একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যায় না, ব্যাটারি বা অন্য কোনও উপাদান সর্বদা ত্রুটিপূর্ণ হতে পারে, যার ফলে স্মার্টফোনটি বিস্ফোরিত হতে পারে।

    এ‌তো বে‌শি বি‌স্ফোর‌নের ঘটনা দে‌খে স্বাভাবিকভা‌বেই প্রশ্ন উঠতেই পা‌রে তাহ‌লে কি অপো কোম্পা‌নি মানহীন স্মার্টফোন ও যন্ত্রাংশ বাজা‌রে ছাড়‌ছে? ব্যবসায় মুনাফা অর্জনের জন্য দেশের বাজারে রিফারবিশড  স্মার্টফোন ও চার্জার বিক্রয় করছে কি? বিষয়‌টি সত‌্যতা নিরুপ‌ণে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি আরো বাড়ানো প্রয়োজন বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও গ্রাহকরা।

    বিগত ক‌য়েক বছরে অপোসহ বেশ কয়েকটি মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে।  এসব স্মার্টফোনের মান নিয়ে শতশত অভিযোগ র‌য়ে‌ছে গ্রাহকদের। কেউ বলছেন কিছুদিনের মধ্যেই শুরু হয় ডিসপ্লে সমস্যা, কারও অভিযোগ ঘনঘন হ্যাং করে, চার্জ থাকছে না, কেউ বা জানাচ্ছেন ক্যামেরার সমস্যার কথা।  ভুক্তভোগীরা বলছেন, গ্রাহকরা ঠকছেন অপো স্মার্টফোন কিনে। সেই সঙ্গে টাকা দিয়ে যেনো ভোগান্তি কিনে নিচ্ছেন তারা।

    গ্রাহকের অভিযোগের বিষয়ে বিস্তারিত জান‌তে অপো ব্র্যান্ড কর্মকর্তাদের একাধিক বার ফোন করা হলে তারা ফোনের কোন জবাব দেন নি।

    পরিশেষে বলা যায়, শুধু অপো নয় যারাই মানহীন মোবাইল উৎপাদন ও বাজারজাত করবে তাদের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।

    অপো মোবাইল ফোন তারিকুল আলম নিম্নমানের মোবাইল মোবাইল বিস্ফোরণ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article১৫ বছরে ৬৫ হাজার কোটি টাকা খরচ আইসিটিতে, বিশ্বমানে ভুটানের পেছনে
    Next Article দেশে হতে যাচ্ছে ড্রোন কারখানা !

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.