Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ১৫ বছরে ৬৫ হাজার কোটি টাকা খরচ আইসিটিতে, বিশ্বমানে ভুটানের পেছনে
    অর্থ ও বাণিজ্য

    ১৫ বছরে ৬৫ হাজার কোটি টাকা খরচ আইসিটিতে, বিশ্বমানে ভুটানের পেছনে

    উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বারবার সময় বাড়ানোর পরও অনেক প্রকল্প সময়মতো শেষ হচ্ছে না।
    September 25, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: ২০১০ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ৬৫ হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ করেও টেলিযোগাযোগ ও আইসিটি খাতে আশানুরূপ অগ্রগতি হয়নি।

    সম্প্রতি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগের আওতায় অনেক প্রকল্প চালু হলেও প্রত্যাশিত সুফল জনগণের কাছে পৌঁছায়নি।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইসিটি খাতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং ডাক ও টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    এতে আরও বলা হয়, বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের পারফরম্যান্স দুই খাতের চ্যালেঞ্জ তুলে ধরেছে।

    জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ২০২৪ সালের জুন আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশ ১০০-এর মধ্যে ৬২ স্কোর করেছে। অর্থাৎ মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটানের পেছনে।

    এ ছাড়াও, গত মে মাসে ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে ভারত, কেনিয়া ও রুয়ান্ডার পেছনে থেকে মোবাইল ইন্টারনেট গতির দিক থেকে ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৯তম। ব্রডব্যান্ড গতির দিক থেকে অবস্থান ১০৮তম।

    আইএমএফের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেডিনেস ইনডেক্সে ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩তম। সার্ফশার্কের ২০২৩ সালের ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্সে ১২১টি দেশের মধ্যে পাঁচ ধাপ নেমে ৮২তম অবস্থানে এসেছে বাংলাদেশ।

    তরুণদের জন্য সম্ভাবনাময় বিকাশের ক্ষেত্র ফ্রিল্যান্সিংও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সিইও ওয়ার্ল্ডের এপ্রিল ২০২৪ প্রতিবেদন অনুসারে—ভারত ও পাকিস্তানের তুলনায় পিছিয়ে ৩০ ফ্রিল্যান্সিং গন্তব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৯তম।

    উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বারবার সময় বাড়ানোর পরও অনেক প্রকল্প সময়মতো শেষ হচ্ছে না।

    তিনি প্রকল্পের সময় বাড়ানোর বিষয়টি যৌক্তিক করার ওপর জোর দেন।

    খরচ কমানো, দীর্ঘসূত্রিতা এড়ানো ও সময়মতো কাজ শেষ করার জন্য নিয়মিত আপডেট দেওয়ার সুপারিশ করে তিনি বলেন, ‘এসব প্রকল্প যথাযথভাবে শেষ হলে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। দেশের জনগণ এর সুফল পাবে।’

    আইসিটিডি প্রকল্প
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ বাজারে
    Next Article ঝুঁকিতে অপো মোবাইল ব্যবহারকারীরা, বিস্ফোরণে মারা গেছেন ডাক্তার

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.