Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঝড়ে ধসছে মোবাইল নেটওয়ার্ক
    খবর

    ঝড়ে ধসছে মোবাইল নেটওয়ার্ক

    April 8, 2019
    Telecommunication tower
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি ডেস্ক, ৭ এপ্রিল, ২০১৯ : ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ধস নেমেছে মোবাইল নেটওয়ার্কে। সর্বশেষ শনিবার রাতের ঝড়ে সারাদেশে মোবাইল ফোন অপারেটরগুলোর ৫০ ভাগ নেটওয়ার্ক সাইট বাণিজ্যিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়ে অপারেটররা ৮ ঘন্টা পর্যন্ত নিজেদের ব্যবস্থায় নেটওয়ার্ক চালায়। এরপর সাইট নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব বলছে, গ্রিড লাইনে কর্মরত কর্মীরা অনেক চেষ্টা করলেও সংযোগ ফিরে পেতে কখনো কখনো ২০ ঘন্টার মতো লাগছে।

    সংগঠনটি জানায়, শনিবার সবগুলো অপারেটরের প্রায় ১৮ হাজার বা অর্ধেক সাইটে ঝড়ের পরে কোন বাণিজ্যিক বিদ্যুৎ ছিল না। এরমধ্যে  সকাল ৭ টা পর্যন্ত বাণিজ্যিক বিদ্যুৎ ছিল না অন্তত ১০ হাজার সাইটে। অবস্থার কিছুটা উন্নতি হলেও সকাল ১০ টা পর্যন্ত প্রায় ৬ হাজার সাইট বিদ্যুৎহীন ছিল।

    দেখা যাচ্ছে, শনিবার ঝড় শুরুর ১২ ঘন্টা পরেও অন্তত ৩৫ শতাংশ সাইটে বাণিজ্যিক বিদ্যুৎ পাওয়া যায়নি। ফলে অন্তত ১৫ শতাংশ সাইট পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ঝড় শুরুর পূর্বেই বাণিজ্যিক বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করছে অপারেটরগুলো। ফলে বিদ্যুৎহীন অবস্থা আরও দীর্ঘ হয়।

    বিদ্যুৎ বিভ্রাট বা ঘাটতির কারণে  মোবাইল সাইটে সংযোগ যেন বিচ্ছিন্ন না থাকে এবং মোবাইল গ্রাহকেরা সেবা থেকে যেন বঞ্চিত না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছে অ্যামটব।

    অ্যামটব মোবাইল নেটওয়ার্ক
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজেনেভায় তথ্যপ্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশের আরও একটি নতুন রেকর্ড
    Next Article সম্মাননা পেল দেশের প্রতিভাবান তিন উদ্যোক্তা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.