Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » সম্মাননা পেল দেশের প্রতিভাবান তিন উদ্যোক্তা
    খবর

    সম্মাননা পেল দেশের প্রতিভাবান তিন উদ্যোক্তা

    April 9, 2019
    টেকজোন টিভি-বণিক বার্তা-বিআইডিএস।আয়োজিত উদ্যোক্তা সম্মাননা-২০১৯
    টেকজোন টিভি-বণিক বার্তা-বিআইডিএস।আয়োজিত উদ্যোক্তা সম্মাননা-২০১৯
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ঢাকা, ৯ এপ্রিল, ২০১৯ : দেশের প্রতিভাবান তিন উদ্যোক্তাকে সম্মাননা-২০১৯ প্রদান করেছে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস।

    এই তিন উদ্যোক্তারা হলেন-আজিজু রিসাইক্লিং অ্যান্ড ই-ওয়েস্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, মুনলাইট পেট ফ্লেকস অ্যান্ড পেট স্ট্রিপের সিইও হাবিবুর রহমান জুয়েল ও রকমারির চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান।

    আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ তিন উদ্যোক্তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি।

    এ নিয়ে ষষ্ঠবারের মতো দেশের প্রতিভাবান উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করল বণিক বার্তা-বিআইডিএস।

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

    সামনের দিনগুলোতে দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি উদ্যোক্তারা প্রচেষ্টা অব্যাহত রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ও বিআইডিএসের পরিচালক ড. কে এস মুরশিদ।

    অনুষ্ঠানে উদ্যোক্তাদের প্রত্যেককে লংকাবাংলা ফিন্যান্সের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর সংগীত পরিবেশন করেন শিল্পী কুমার বিশ্বজিত।

    এক নজরে পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ও প্রতিষ্ঠান

    রকমারি ডট কম
    পছন্দের বই পাঠকের জন্য দেশের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে ২০১২ সালে যাত্রা করে রকমারি ডট কম। বই কেনার এই অনলাইন প্লাটফরমে কাজ করছেন ১৩০ জন কর্মী। শিক্ষা যেমন মৌলিক অধিকার, তেমনি শিক্ষার প্রধানতম মাধ্যম বইও সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দেয়াকে নিজেদের অঙ্গীকার বলে মনে করে রকমারি পরিবার। এই এডুকেশন প্ল্যাটফরমটির প্রতিষ্ঠাতা মো. মাহমুদুল হাসান। সারাদেশে আড়াই লাখের বেশি পাঠক রয়েছে রকমারি ডট কমের।

    আজিজু রিসাইক্লিং অ্যান্ড ই-ওয়েস্ট কোম্পানি লিমিটেড
    তথ্যপ্রযুক্তির এই যুগে পরিবেশদূষণে নতুন মাত্রা যোগ করেছে ই-বর্জ্য। দূষণ না ছড়িয়ে বিভিন্ন ই-বর্জ্য প্রক্রিয়াজাত করে ব্যবসায়িক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে আজিজু রিসাইক্লিং অ্যান্ড ই-ওয়েস্ট কোম্পানি লিমিটেড। নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় ২০১২ সালে যাত্রা করে প্রতিষ্ঠানটি। স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে এখানে কাজের সুযোগ হয়েছে ৩০০ কর্মীর। আজিুজর প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ৩৬ কোটি টাকা।

    মুন লাইট পেট ফ্লেকস অ্যান্ড পেট স্ট্রিপ ইন্ডাস্ট্রি
    স্নাতকোত্তর শেষ করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০১১ সালে প্লাস্টিকের বোতল রিসাইকেল করার কারবার শুরু করেন মো. হাবিবুর রহমান জুয়েল। ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তা থেকে প্লাস্টিক পণ্যের কাঁচামাল তৈরি করতে পেট ফ্লেকস অ্যান্ড পেট স্ট্রিপ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন তিনি। ২০১২ সালে চীন ও ভারতে নিজেদের কারখানায় উৎপাদিত পেট ফ্লেকস ও পেট স্ট্রিপ রফতানি শুরু হয়। বর্তমানে চীনে প্রতিমাসে ২৪০ টন স্ট্রিপ রফতানি করছে মুন লাইট পেট ফ্লেকস অ্যান্ড পেট স্ট্রিপ ইন্ডাস্ট্রি।

    আজিজু রিসাইক্লিং অ্যান্ড ই-ওয়েস্ট কোম্পানি লিমিটেড উদ্যোক্তা মুন লাইট পেট ফ্লেকস অ্যান্ড পেট স্ট্রিপ ইন্ডাস্ট্রি রকমারি ডট কম
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঝড়ে ধসছে মোবাইল নেটওয়ার্ক
    Next Article জেনেভায় ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করলেন বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.