Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » নিজস্ব ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেল ‘রবি ব্যান্ড’ এর চারটি গান
    খবর

    নিজস্ব ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেল ‘রবি ব্যান্ড’ এর চারটি গান

    April 10, 2019
    ‘রবি ব্যান্ড’এর নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম রবি ও এয়ারটেল স্প্ল্যাশ, ফেসবুক ও ইউটিউব পেজে মুক্তি পেয়েছেচারটি গান
    ‘রবি ব্যান্ড’এর নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম রবি ও এয়ারটেল স্প্ল্যাশ, ফেসবুক ও ইউটিউব পেজে মুক্তি পেয়েছেচারটি গান
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ঢাকা, এপ্রিল ৯, ২০১৯: বাংলাদেশের প্রথম সিএসআর-ভিত্তিক মিউজিক্যাল ব্যান্ড ‘রবি ব্যান্ড’ তাদের নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম রবি ও এয়ারটেল স্প্ল্যাশ, ফেসবুক ও ইউটিউব পেজে চারটি গান মুক্তি দিয়েছে।

    আজ রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের খ্যাতনামা সংগীত শিল্পী, গীতিকার ও সুরকারবৃন্দ গানগুলো উদ্বোধন করেন।

    মুক্তি পাওয়া গানগুলোর শিরোনাম হচ্ছে আমার বাংলাদেশ, ওড়না, উড়িয়ে এবং ভুল ত্রুটি। গানগুলোর মিউজিক ভিডিও ব্যান্ডটির ফেজবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে।

    ঘরোয়া আনুষ্ঠানিকতায় ২০১৭ সালের ২৪ নভেম্বর রবি ব্যান্ডের যাত্রা শুরু। এরপর থেকে আইয়ুব বাচ্চু স্মরণে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানসহ রেডিও ও ডিজিটাল চ্যানেলের বিভিন্ন লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছে এই ব্যান্ড।

    প্রচলিত ব্যান্ড থেকে আলাদা ও অনন্য এই ব্যান্ডটি ভিন্ন ধারায় পথ চলছে। রবির যেসব কর্মকর্তা গান ভালবাসেন এবং গাইতে চান তারা ইচ্ছা করলেই এ ব্যান্ডের সদস্য হতে পারেন।

    রবি ব্যান্ডকে কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি ব্যান্ড বা সিএসআর-ভিত্তিক ব্যান্ড বলার কারণ হল এই ব্যান্ডের আয় বিভিন্ন মানবিক সহায়তায় ব্যয় করা হয়। এ ব্যান্ডের প্রথম আয় ব্যয় করা হয়েছে ব্রেন টিউমারে আক্রান্ত রবির এক কর্মীর চিকিৎসার জন্য।

    রবি ব্যান্ডের রয়েছে নিজস্ব অনুশীলন প্যাড ও রেকর্ডিং স্টুডিও যাতে রবির আগ্রহী কর্মকর্তারা গানের চর্চা করতে পারেন। ব্যান্ডটি বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে নিয়মিত গান পরিবেশন করে।

    ব্যান্ডটি রবির কর্মকর্তাদের সন্তানদের গিটার, কিবোর্ড, ড্রামস ও উকুলেলে বাজানো শেখাতে প্রতি সপ্তাহে প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এরপর ওই শিশুরাও রবি ব্যান্ডের সদস্য হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায় যা এই উদ্যোগকে আরো প্রাণবন্ত করে তুলে এবং এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।
    যাত্রা শুরুর পর থেকে ব্যান্ডটি বিভিন্ন ঘরোয়া ও বাইরের অনুষ্ঠানে অংশ নিয়েছে। দুটি রেডিও’র লাইভ শোতেও অংশ নিয়েছে ব্যন্ডটি।

    ‘রবি ব্যান্ড’এর নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম রবি ও এয়ারটেল স্প্ল্যাশ, ফেসবুক ও ইউটিউব পেজে মুক্তি পেয়েছে চারটি গান
    ‘রবি ব্যান্ড’এর নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম রবি ও এয়ারটেল স্প্ল্যাশ, ফেসবুক ও ইউটিউব পেজে মুক্তি পেয়েছে চারটি গান

    রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমাদের নিজস্ব ব্যান্ডের প্রথম গানগুলো মুক্তি পাচ্ছে এ জন্য আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমার বিশ্বাস নতুন এই গানগুলো সংগীতপ্রেমীদের ভাল লাগবে। বিভিন্ন সিএসআর কার্যক্রমে এই ব্যান্ড জড়িত থাকায় এর সদস্যরা কোম্পানির শুভেচ্ছাদূতের ভূমিকা পালন করবে যার মাধ্যমে রবি’র সাথে সমাজের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। আমি দেশের বড় বড় কর্পোটেদের আহ্বান জানাই যেন তারা তাদের বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে রবি ব্যান্ডকে আমন্ত্রণ জানায় এবং এর মাধ্যমে পরোক্ষভাবে সিএসআর কার্যক্রমে অংশ নেয়।”

    অনুষ্ঠানে প্রখ্যাত গীতিকার কবির বকুল, গায়ক, গীতিকার ও সুরকার শফিক তুহিন, গীতিকার গোলাম মোর্শেদ, গায়ক ও সুরকার রাফা, পঙ্কজ ও কিশোর উপস্থিত ছিলেন।

    রবি রবি ব্যান্ড
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএইচপি ল্যাপট‌প কি‌নে জিতে নিন এয়ার টি‌কেটসহ নি‌শ্চিত উপহার, সুযোগ ২৩ এপ্রিল পর্যন্ত
    Next Article ১৪ মাসে গ্রামীণফোনের ফোরজি গ্রাহক ১ কোটি

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.