Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » শেষ হলো ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
    খবর

    শেষ হলো ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

    April 28, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ক্লাস অব ২০২৪-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। স্কুল থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ১১৪ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

    ক্লাস অব ২০২৪-এর জন্য স্মরণীয় এই আয়োজনে উপস্থিত ছিলেন ডিপিএস এসটিএস স্কুল ঢাকার প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস, ভাইস প্রিন্সিপাল তারানা মজিদ আহমেদ, হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাডমিশনস নবমিতা মমতাজ, হেড অব আপার-সেকেন্ডারি সেকশন (৯-১২ গ্রেড) শেগুফতা হাসান খান, ডিন অব অ্যাকাডেমিকস ফর দ্য আপার-সেকেন্ডারি সেকশন সঙ্গীতা ডিডওয়ানিয়া টংক, হেড অব লোয়ার-সেকেন্ডারি (৫-৮ গ্রেড) জেসমিন সুলতানা, ডিন অব অ্যাকাডেমিকস ফর দ্য লোয়ার সেকেন্ডারি ইলহাম আদনান আলম, হেড অব দ্য বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট ও গ্রেড-১২ কোঅর্ডিনেটর আফরিন খান, ৯-১২ গ্রেডের সকল শিক্ষকসহ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অ্যাডমিন টিমের সদস্য এবং এসটিএস গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

    আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন স্কুলের ভাইস প্রিন্সিপাল। এরপর, প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল সকল গ্র্যাজুয়েট শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন।

    পরে ১২ বছর একসাথে কাটানো নিয়ে স্কুল ও সহপাঠীদের উৎসর্গ করে আবেগময় স্মৃতিচারণ করেন ক্লাস অব ২০২৪-এর ডিপিএস এসটিএস ভ্যালিডিক্টোরিয়ান আফনান হায়দার।

    এ বিষয়ে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস বলেন, “একজন শিক্ষার্থীর জন্য গ্র্যাজুয়েশন ডে অত্যন্ত স্মরণীয় মুহূর্ত, যেখানে তারা একটি যাত্রা শেষ করে কঠোর পরিশ্রম ও অর্জনের মধ্য দিয়ে আরেকটি যাত্রার জন্য প্রস্তুতি নেয়। তরুণ এই গ্র্যাজুয়েটরা শিক্ষা ও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। তারা তাদের প্রচেষ্টার মাধ্যমে যেখানেই থাকুক না কেন জীবনে এগিয়ে যাওয়া অব্যাহত রাখবে বলে আশাবাদী আমরা।”

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleপিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তি ব্যবহারে উৎসা‌হিত কর‌তে হ‌বে : বিআইজিএফ চেয়ারপারসন
    Next Article ময়মনসিংহ থেকে শুরু গ্রামীণফোনের স্মার্ট উদ‌্যোক্তা বুটক্যাম্প

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.