Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » সেলেক্সট্রার যেকোনও পণ্য নগদ দিয়ে কিনলেই ক্যাশব্যাক
    উদ্যোক্তা

    সেলেক্সট্রার যেকোনও পণ্য নগদ দিয়ে কিনলেই ক্যাশব্যাক

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : সেলেক্সট্রা শপ (salextra.co.bd) থেকে যেকোনও ব্র্যান্ডের পণ্য কিনে এমএফএস সেবা নগদ দিয়ে মূল্য পরিশোধ করলেই মিলছে ১০ শতাংশ ক্যাশব্যাক, যা একজন গ্রাহক সর্বোচ্চ ১,৫০০ টাকা পাবেন। অফারটি চলবে কোরবানী ঈদের আগের রাত পর্যন্ত।

    অফার অনুযায়ী ক্রেতারা সেলেক্সট্রার সাইট থেকে মটোরোলার বিভিন্ন মডেলের স্মার্টফোন, লাইফ স্টাইল পণ্য (হেডফোন, এয়ারবাডস, ভার্ভবাডস, ইয়ারফোন স্পিকার ইত্যাদি), লেনোভো ট্যাব, রিয়েলমির টেক লাইফ ব্র্যান্ড ডিজোর লাইফ স্টাইল পণ্য, অ্যামাজফিটের স্মার্ট ঘড়ি ইত্যাদি কিনে নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ক্রেতা পাচ্ছেন ১০ শতাংশ ক্যাশব্যাক। একজন ক্রেতা সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

    এই অফারের বিষয়ে সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি অরিজিনাল প্রযুক্তি পণ্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে। সেলেক্সট্রার বিভিন্ন অফারের পাশাপাশি নগদ’র ১০ শতাংশ ক্যাশব্যাক যা সৰ্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত অফারটি প্রযুক্তপ্রেমীদের যেকোনও পণ্য ক্রয়কে আরও সহজলভ্য করেছে।

    সাথে নগদের ক্যাশব্যাক অফার বিষয়ে নগদের চীফ সেলস অফিসার মোঃ সিহাব উদ্দিন চৌধুরী বলেন, “এবারের ঈদুল আযহা উপলক্ষে সেলেক্সট্রা এবং নগদের ক্যাশব্যাক অফারটি ইতোমধ্যেই প্রচুর সাড়া পেয়েছে। উৎসবের খুশি নগদ-এ বেশি, এই কথাটি আমরা আসলেই বিশ্বাস করি। এই ঈদে সেলেক্সট্রা থেকে গ্রাহকরা তাদের পছন্দের পণ্য কিনলেই পেতে পারেন ১০% অথবা ১৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষনিক ক্যাশব্যাক। সেলেক্সট্রা এর সাথে এই অফারটি শুরু হবার পর থেকেই আমাদের প্রযুক্তি বান্ধব গ্রাহকদের কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি।“

    উল্লেখ্য, সেলেক্সট্রা লিমিটেড বাংলাদেশে মটোরোলা এবং ডিজো’র ন্যাশনাল পার্টনার। মটোরোলা ছাড়াও অন্যান্য যেসব ব্র্যান্ডের পণ্য সেলেক্সট্রায় পাওয়া যায় তার মধ্যে রয়েছে লেনোভো, এমাজফিট, ডিজো, জেডটিই এইচপি, সনি, হুয়াওয়ে, শাওমি, অপ্পো, ভিভো, রিয়েলমি, এনারজাইজার, নকিয়া, অ্যাপল, ইনফিনিক্স, টিপিলিংক, নেটিস, ডেল, আসুস, এসার, ওয়ালটন, অ্যামাজফিট, ওয়ান প্লাস, মাইক্রোল্যাব, টেকনো, সিম্ফোনি, ফিলিপস, জিউন, মজা, ইনস্টা৩৬০ ইত্যাদি ব্র্যান্ড।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ এবার টফি অ্যাপে
    Next Article আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.