Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
    উদ্যোক্তা

    আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : চেক প্রতারণার মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বেধে দেয়া সময়ে আদালতে হাজির না হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    বৃহস্পতিবার (৩০ জুন) মামলার বাদী আবু সাঈদের আইনজীবী শামীম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, গত মঙ্গলবার (২৮ জুন) আসামি মঞ্জুরুল আলমের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। এদিন তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

    মামলার বিবরণ থেকে জানা যায়, আলেশা মার্টের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনে দেখতে পান বাদী আবু সাঈদ। এরপর ২০২১ সালের মাঝামাঝি সময়ে দুই লাখ ৬৮ হাজার ৫০০ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার করেন। মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারির কথা ছিল। নির্ধারিত সময়ে মোটরসাইকেল না দেওয়ায় ৪ জানুয়ারি তারা একটি চেক দেন। চেকের টাকা ব্যাংকে তুলতে গেলে (টাকা না থাকায়) তা ডিজঅনার হয়। এরপর আসামিকে টাকা দেওয়ার জন্য উকিল নোটিশ পাঠান মামলার বাদী।

    টাকা না দেওয়ায় গত ১৮ মে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন আবু সাঈদ। আদালত মামলাটি আমলে নিয়ে ২৮ জুনের মধ্যে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসেলেক্সট্রার যেকোনও পণ্য নগদ দিয়ে কিনলেই ক্যাশব্যাক
    Next Article ৪ জেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ দিলো আইএসপিএবি

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.