Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু, অফিসিয়াল পার্টনার ভিভো
    অন্যান্য

    ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু, অফিসিয়াল পার্টনার ভিভো

    June 15, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    শুরু হলো ইউরোপীয় ফুটবলের সেরা আসর উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪।

    ১৪ জুন, শুক্রবার, জার্মানির মিউনিখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে ফুটবলভক্তদের বহুল প্রতীক্ষিত এই আসর। ইউরোপের এই লড়াই দেখতে মুখিয়ে থাকে ইউরোপসহ সারাবিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত। আর মর্যাদার এই লড়াইয়ে অফিসিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে রয়েছে ভিভো।

    ২০২২ সালের ফিফা বিশ্বকাপের পর এবারে ইউরো চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক আসরে অফিসিয়াল পার্টনার হলো ভিভো। ভিভোর উদ্দেশ্য ক্রীড়াপ্রেমীদের উয়েফা ইউরো কাপের মতো আন্তর্জাতিক খেলা দেখার অভিজ্ঞতাকে উন্নত করা। এক্ষেত্রে সহযোগীতা করবে ভিভোর ইন্ডাস্ট্রি লিডিং টেকনোলজি, অত্যাধুনিক ফ্ল্যাগশিপ পোর্ট্রেট ফিচার। উয়েফা ইউরো ২০২৪ এর অফিসিয়াল পার্টনার ভিভোর ভি৩০ সিরিজে পাওয়া যাবে পেশাদার পোর্ট্রেট ফটোগ্রাফির দারুণ অভিজ্ঞতা। তাই খেলার মাঠে হোক বা মাঠের বাইরে, আকর্ষণীয় ক্যামেরাবন্দী মুহূর্তগুলি হবে স্টুডিও লেভেল ফটোগ্রাফি।

    খেলার মাঠের দুর্দান্ত মুহূর্তগুলো প্রাণবন্ত হবে ভিভো ভি৩০ সিরিজের সাথেঃ  

    প্রাণবন্ত ডিসপ্লে, নিরবিচ্ছিন্ন কর্মক্ষমতা এবং দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে ভিভো ভি৩০ সিরিজে যুক্ত হয়েছে লেটেস্ট অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি। এই প্রযুক্তি পোর্ট্রেট ফটোগ্রাফিকে করেছে আরও উন্নত। অরা লাইট স্বল্প আলোতেও বুদ্ধিমত্তা দিয়ে তাপমাত্রা পরিমাপ করে ছবিতে আলোকে ব্যালেন্স করতে পারে। পাশাপাশি দুরত্ব অনুযায়ী প্রয়োজনীয় আলো দিতে সক্ষম। এই প্রযুক্তি আশেপাশের পরিবেশের সাথে আলোর মাত্রাকে  ব্যালেন্স করে, এমনকি তীব্র আলোতেও সুন্দর ছবি ধারণ করতে পারে।

    প্রযুক্তি ও খেলাধুলার সমন্বয়ে হবে মানবতার জয়ঃ

    উয়েফা ইউরো ২০২৪- শুধুমাত্র আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, এর মধ্য দিয়ে সারা বিশ্বের কোটি  কোটি ফুটবল ভক্তদের কাছে পৌঁছে যাবে ভিভোর ব্রান্ড ম্যাসেজ “মানবতার জয়”। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের একই সাথে যুক্ত করবে ভিভো।

    বিশ্বব্যাপী ভক্ত এবং দর্শকদের মাঝে খেলাধুলা ও মানবতার চেতনা পৌঁছে দিতে ভিভোর সবসময় প্রস্তুত। শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে ক্রমাগত গবেষণা এবং উদ্ভাবন, কৌশলগত পার্টনারশিপ এবং পণ্য-মান বিকাশের মাধ্যমে সবসময় নিজেকে ছাপিয়ে যেতে চেষ্টা করে প্রতিষ্ঠানটি।

    ভিভোর ওভারসিজ প্রোডাক্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ইয়ংডুয়ান ঝু বলেন, “ইউইএফএ ইউরো ২০২৪ এর সাথে আমাদের এই পার্টনারশিপ গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করছে। সবাই খেলা উপভোগ করছেন এবং নিজেদের সবচেয়ে আকাঙ্খিত মুহূর্তগুলো ফ্রেমবন্দী করতে পারছেন।“

    তিনি আরো বলেন, “পুরো পৃথিবীর মানুষকে এক জায়গায় এনেছে এই আনন্দময় আয়োজন। আমরা ভিভো ভি৩০ সিরিজের মাধ্যমে তাদের আবেগকে আরও ফুটিয়ে তুলতে চাই। আমরা চাই সবাই এই অবিস্মরণীয় যাত্রার গল্পকার হয়ে উঠুক। আর ঠিক এজন্যই আমরা আমাদের মোবাইল ফটোগ্রাফিকে এগিয়ে নিয়ে যাব। নিয়মিত নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করব। সবাই মাত্র একটি ট্যাপেই হতে পারবেন নিজের অভিজ্ঞতার গল্পকার।“

    ইউরো চ্যাম্পিয়নশিপ ভিভো
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅ‌বৈধ হ‌্যান্ড‌সে‌টের বিরুদ্ধে অভিযান চালাবে ডি‌বি
    Next Article ডাক বিভা‌গের সঞ্চয়প‌ত্রে গ‌চ্ছিত টাকা ফেরত পা‌চ্ছেন পারুল বেগম

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.