Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ইন্টারনেটে এক্সের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস
    আন্তর্জাতিক

    ইন্টারনেটে এক্সের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

    July 11, 2024
    এক্সের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য অনলাইনে উন্মুক্ত। ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ছোট ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের সাড়ে ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ইন্টারনেটে ফাঁস হওয়ার ঘটনা সম্প্রতি প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া তথ্যের পরিমাণ ৯ দশমিক ৪ গিগাবাইট। বর্তমান সময়ে তথ্য ফাঁসের এটি অন্যতম বড় ঘটনা।

    কীভাবে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হলো, সে বিষয়ে এখনো তদন্ত করছে এক্স। হ্যাকাররা দীর্ঘ সময় ধরে এপিআই ও ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে এক্সের ডেটা সংগ্রহ করে থাকতে পারে। এই সাইবার অপরাধের ব্যাপারে এক্স অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তবে সাইবার নিরাপত্তা ব্যবস্থার কোনো দুর্বলতার জন্য এমন ঘটনা ঘটল, তা এক্স এখনো জানায়নি। তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তাদল বিশেষ উদ্যোগ নিচ্ছে।

    সাইবার প্রেসের তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া এক্স ব্যবহারকারীদের তথ্যে তাদের নাম, ইমেইল ঠিকানা ও ফোন নম্বর রয়েছে। ফাঁস হওয়া তথ্য প্রথমে হ্যাকারদের একটি ফোরামে প্রকাশিত হয়। সেখানে সহজে তথ্য সংগ্রহ ও তথ্যে প্রবেশ করা যায়। ফলে এক্সে লাখ লাখ ব্যবহারকারী এক ধরনের ফিশিং আক্রমণ, পরিচয় চুরি এবং অন্যান্য সাইবার অপরাধের ঝুঁকিতে পড়েন।

    এক্সের সিইও ইলন মাস্ক তার আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে এ ঘটনা স্বীকার করে ব্যবহারকারীদের আশ্বাস দিয়ে বলেছেন, এক্স সাইবার নিরাপত্তা অবকাঠামো উন্নত করার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে। তবে ইলন মাস্কের এই আশ্বাস সত্ত্বেও এক্সের অনেক ব্যবহারকারীর সংশয় দূর হয়নি। কারণ এক্স ব্যবহারকারীদের তথ্য এখন হ্যাকারদের বিভিন্ন দল, অনলাইন ফোরামের জন্য উন্মুুক্ত রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আতঙ্কের বিষয়।

    যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পার্পলসেক এক্স ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করার অনুরোধ জানিয়েছে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য জটিল, অনন্য পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণের জন্য কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। দুই স্তরের শনাক্তকরণ বা টু-ফ্যাক্টর অথেনটিকেশনের উপযুক্ত পাসওয়ার্ড ব্যবহার করা। বাড়তি একটি নিরাপত্তা স্তর যোগ করা, যাতে অনুপ্রবেশ কমতে পারে।

    ইন্টারনেটে তথ্য ফাঁস এক্স
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন
    Next Article কাল থেকে শুরু বিডিনগ সম্মেলন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.