Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন
    ই-কমার্স

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    ই-ক্যাব ২০২৪-২৬ কার্যনির্বাহী নির্বাচন
    July 11, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন বুধবার ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রাভেল টেক কোম্পানি শেয়ারট্রিপ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা কাশেফ রহমান। এর ফলে ই-ক্যাব ২০২৪-২৬ কার্যনির্বাহী সদস্য নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী হলেন ২৪ জন। ভোটে ১১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা।

    যোগ্য প্রার্থী নির্বাচনে আগামী ২৭ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করবে ই-ক্যাব নির্বাচন বোর্ড। এই নির্বাচন বোর্ডের প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। বোর্ড সদস্য হিসেবে রয়েছেন বিএনএনআরসি-এর সিইও এএইচএম বজলুর রহমান এবং এফবিসিসিআই ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার।

    জানা গেছে, বুধবার রাতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা সই করেছেন নির্বাচন বোর্ড। তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন, ই-সুফিয়ানের প্রতিষ্ঠাতা মীর সাহেদ আলী, অর্পন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, কিনলে ডটকম সিইও মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, রিভেরি করপোরেশন লিমিটেডের কর্ণধার নাসিমা আক্তার নিশা, ডিজিটাল হাব সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুর রহমান, মেনসেন মিডিয়ার প্রতিষ্ঠাতা তৌহিদা হায়দার, দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, ডায়াবেটিস স্টোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, বিক্রয়বাজার ডটকমের প্রতিষ্ঠাতা এস এম নুরুন নবী হাসান, ফোকাস ফ্রেম এর কর্ণধার মোঃ রুহুল কুদ্দুস ছোটন, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা আম্বরীন রেজা, সেবা প্লাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলমুল হক ও ক্লিন ফোর্স লিমিটেডের প্রতিষ্ঠাতা মোঃ তাশদীখ হাবিব।

    প্রার্থীদের মধ্যে আরো রয়েছেন ব্রেকবাইটের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহনাফ, ইন্সট্র্যাক্টরি প্রতিষ্ঠাতা খোন্দকার রিফাত মোজাম্মেল হক, ক্র্যাফ্টসম্যান সল্যুশনের অংশীদার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, যাচাই ডটকমের চেয়ারম্যান আব্দুল আজিজ, নওরিন’স মিররের প্রতিষ্ঠাতা হোসনেরা নুরি (নওরিন), বিজিডি অনলাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: শফিকুল ইসলাম, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সৈয়দ উসওয়াত ইমাম, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল করিম অন্তু এবং টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেডের সিইও সোরাব হোসেন।

    এদের মধ্যে ১১ জন প্রার্থী এরই মধ্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে অগ্রগামী প্যানেলে ভোট প্রচারণা শুরু করেছেন। বাকি ১৩ জন এসএমএস ও ফোন করে ভোট চাইছেন ভোটারদের কাছে। সমর্থকদের অনেকেই নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে প্রচারণা করছেন। এক্ষেত্রে নির্বাচনী শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগও রয়েছে। তবে প্রচার-প্রপাগাণ্ডাকে আমলে না নিয়ে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চূড়ান্ত ২৪ প্রার্থীর মধ্যে ১১ জনকে বেছে নিতে স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে চান ১ হাজার ৩৬৪ জন ভোটার।

    জানা গেছে, ঢাকার শাহবাগস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে (৫ম তলা) এবারের ভোট গ্রহণ হতে পারে। তবে নির্বাচন তফশীল অনুযায়ী এখনো স্থানটি নিশ্চিত হওয়া যায়নি। একইসঙ্গে প্রার্থী পরিচিতি সভাও নেই তালিকায়।

    ই-ক্যাব নির্বাচন প্রার্থী চূড়ান্ত
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকুমিল্লায় নিহতের তথ্য ‘গুজব’, জানালেন শাহবাগের কোটাবিরোধীরা
    Next Article ইন্টারনেটে এক্সের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.