Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি
    অর্থ ও বাণিজ্য

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    August 1, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    চলমান সংকটে ইন্টারনেট সেবা বন্ধ থাকা ও অন্যান্য কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত ই-কমার্স খাতের ক্ষয়ক্ষতি এবং বর্তমান অবস্থা তুলে ধরে তা থেকে উত্তরণে সরকারের সহযোগিতা চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা।

    বুধবার (৩১ জুলাই) ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর বনানীস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষয়ক্ষতি পরিমাণ ও সংকট উত্তরণে কয়েকটি দাবি এবং পরামর্শ তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ই-ক্যাবের সভাপতি শমী কায়সার।
    ইন্টারনেট ও ফেসবুক খুলে দেওয়ায় ই-ক্যাব সভাপতি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত ১৩ দিনে এ খাতে প্রায় ১৭শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রতিদিন তার পরিমাণ বেড়ে চলেছে। আর শুধু এফ কমার্স খাতে ক্ষতি হয়েছে ৬০০ কোটি টাকার বেশি।

    ইন্টারনেট বন্ধ থাকার কারণে এ ব্যবসা পুরোই বন্ধ হয়ে যায়। বর্তমানে ইন্টারনেট চালু থাকলেও গতি কম থাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গত কয়েক দিন বন্ধ থাকার কারণে এখনও সংকট কাটিয়ে ওঠেনি। এছাড়া কারফিউ ও নিরাপত্তা ঝুঁকিসহ বিভিন্ন কারণে ই-কমার্স খাতের ৯৫ শতাংশ লেনদেন এখনো বন্ধ রয়েছে বলেও তিনি জানান।

    তিনি বলেন, ই-ক্যাব থেকে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    শমী কায়সার বিগত কয়েকদিন ধরে ব্রডব্যান্ড ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট ও ফেসবুক চালু করার জন্য ই-ক্যাব থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, আমরা কেউ এর জন্য প্রস্তুত ছিলাম না এবং পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

    ইন্টারনেট চালু ও ফেসবুক খুলে দেওয়া ছাড়াও ই-ক্যাব নেতারা সরকারের নিকট তাদের দাবি প্রত্যাশার কথা তুলে ধরেন। যেসব উদ্যোক্তার ব্যাংক ঋণ রয়েছে তা পরিশোধের সময়সীমা ন্যূনতম ছয়মাস বাড়ানো , সহজ শর্তে ঋণ দেওয়া, লজিস্টিকস ও ডিজিটাল মার্কেটিং এর সাময়িকভাবে ভ্যাট মওকুফ করা, ট্রেড লাইসেন্স নবায়ন ফি মওকুফ ও মেয়াদ বাড়ানোর দাবি জানান। এছাড়া ফেসবুকে সচল থাকা বিজ্ঞাপনের মূল্য ফেরত বা পূণবিজ্ঞাপনের জন্য ফেসবুকের সঙ্গে যোগাযোগ করার জন্য সরকারকে পরামর্শ দেন।

    সভায় উপস্থিত ছিলেন ই-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাহাব উদ্দিন শিপন, সহ-সভাপতি সৈয়দা আম্বারীন রেজা, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার নিশা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার তাসফিন আলম, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক শাহারিয়ার হাসান, মো. সাইদুর রহমান সাঈদ, মো. ইলমুল হক সজীব ও অর্ণব মুস্তাফা।

    ইকমার্স এফ কমার্স কোটা আন্দোলন ক্ষয়ক্ষতি সহিংসতা
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআগামী সপ্তাহে চালু হতে পারে মোবাইল ইন্টারনেট
    Next Article অনার ২০০ এবং ২০০ প্রো প্রি-বুকিংয়ে দুর্দান্ত অফার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.