Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ই-বর্জ্য কমাতে রিসাইক্লিংয়ে জোর পরিবেশ উপদেষ্টার
    খবর

    ই-বর্জ্য কমাতে রিসাইক্লিংয়ে জোর পরিবেশ উপদেষ্টার

    October 21, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: ই-বর্জ্য কমাতে দেশে রিসাইক্লিংকে শিল্প হিসেবে প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    সোমবার আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ‘ফরমাল ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

    সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। বক্তব্য দেন ডব্লিউইইই সোসাইটি-বাংলাদেশের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. শাহিনুর ইসলাম।

    সেমিনারে নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তারা ই-ওয়েস্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শুধুমাত্র সাময়িক ট্রেন্ডিংয়ের কারণে ইলেকট্রনিক পণ্য কম সময়ের মধ্যে বাতিল না করার জন্য ভোক্তাদের অনুরোধ করছি। সরকার ই-ওয়েস্ট বিধিমালা ২০২১ বাস্তবায়ন করবে, যা ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    টেকসই ইলেকট্রনিক পণ্য উৎপাদন করে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ই-বর্জ্যের প্রকোপ কমিয়ে আনতে আহবান জানান তিনি।

    সেমিনারে ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার কার্যকর বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়ে পরিবেশ মন্ত্রণালয়কে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সব পক্ষকে উৎসাহ দেন রিজওয়ানা হাসান। তিনি বেসরকারি খাত ও সাধারণ নাগরিকদের সমন্বয়ে একটি সমন্বিত ই-বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন।

    অধ্যাপক মো. শাহিনুর ইসলাম বক্তব্য বলেন, রিসাইক্লিং প্রক্রিয়া, যেমন উন্মুক্ত স্থানে পোড়ানোর মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাতকরণের কারণে সৃষ্ট দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।

    ই বর্জ্য উপদেষ্টা পরিবেশ ঝুঁকি সেমিনার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগ্রাহকদের ‘বিরক্ত’ করায় জিপি রবি বাংলালিংককে জরিমানা
    Next Article ভিভো ওয়াই১৯এস: স্টাইলিশ এবং টেকসই স্মার্টফোন

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.