Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » উচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারির ফোন আনলো ওয়ানপ্লাস বাংলাদেশ
    খবর

    উচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারির ফোন আনলো ওয়ানপ্লাস বাংলাদেশ

    June 28, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    সর্বাধুনিক স্মার্টফোন মডেলের মাধ্যমে ব্যবহারকারীর ফ্ল্যাগশিপ ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও অনবদ্য ও সমৃদ্ধ করতে উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে ওয়ানপ্লাস; নিয়ে এসেছে – ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি।

    সম্প্রতি বাংলাদেশের বাজারে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দুর্দান্ত সব ফিচারে ঠাসা এই স্মার্টফোনটি ব্যবহারকারীর জন্য সাশ্রয়ী মূল্যে অনন্য পারফরমেন্স নিশ্চিত করবে। পাশাপাশি, প্রি-অর্ডার উপলক্ষে আকর্ষণীয় সব সুযোগ ও উপহারের অফার তো থাকছেই। পণ্যটির ক্ষেত্রে সেরা মান ও সর্বোচ্চ আস্থা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সবরকম টেস্টে উত্তীর্ণ হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত এই ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি।

    ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের উচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারি; ফলে, একবার ফুলচার্জ করে ২ দিন পর্যন্ত ডিভাইসটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে; ফলে, মাত্র ৫২ মিনিটেই ফোনটি ১ শতাংশ থেকে শতভাগ চার্জ করা যাবে। ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার ব্রাইটনেস ২,১০০ নিট পর্যন্ত বাড়ানো সম্ভব। ডিভাইসটি ব্যবহারে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে আগের প্রজন্মের এলসিডি প্রযুক্তির তুলনায় এর ইল্যুমিনেশন, কালার ইউনিফর্মিটি, ভিউয়িং অ্যাংগেল ও লাইফস্প্যান ব্যাপকমাত্রায় উন্নত করা হয়েছে।

    ডিভাইসটিতে ওআইএস (অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৬০০ মেইন ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। জীবনের সেরা মুহূর্তগুলোকে আরও বেশি স্মরণীয় করে রাখতে, উদ্ভাবনে ভরপুর এই স্মার্টফোনটি ফটোগ্রাফিপ্রেমী মানুষদের জন্য ছবি তোলার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে রয়েছে ওয়ানপ্লাস’র মালিকানাধীন ট্রিনিটি ইঞ্জিন-চালিত স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম; যা ডিভাইসটির নিরবচ্ছিন্ন পারফরমেন্স, দ্রুততম ফাইল শেয়ারিং, অনবদ্য গেমিং ও ২.০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) পর্যন্ত দ্রুতগতি-সম্পন্ন ডাউনলোড স্পিড নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ কানেক্টিভিটির নিশ্চয়তা দিবে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি’র দীর্ঘস্থায়ী ও দুর্দান্ত অভিজ্ঞতা ব্যবহারকারীর সকল প্রত্যাশাকে ছাপিয়ে যাবে।

    স্মার্টফোনপ্রেমী ও ওয়ানপ্লাস ফ্যানরা এখন ডিভাইসটি প্রি-অর্ডার করার মাধ্যমে অনন্য ফিচার ও দারুণ সব সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। ক্রেতারা সারা দেশে ওয়ানপ্লাস’র সকল রিটেইল স্টোর ও অফলাইন চ্যানেল এবং দারাজ, পিকাবু, ডলবিয়ার ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে খুব সহজেই এই প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারের সকল ক্রেতা ওয়ানপ্লাস’র আকর্ষণীয় গিফট বক্স পাবেন। তবে, অফলাইন স্টোর থেকে প্রি-অর্ডার করা ক্রেতাদের জন্য র্যাফেল ড্র-তে অংশ নিয়ে আরেকটি ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি অথবা ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২ জিতে নেয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

    ডিভাইসটি মেগা ব্লু ও সুপার সিলভার, এই দুইটি রঙে পাওয়া যাবে। ৮জিবি র্যাম ও ২৫৬জিবি রমের ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোনটির দাম শুরু হবে মাত্র ২৭,৯৯৯ টাকা থেকে। ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হবে আগামী ২৫ জুন, চলবে ০৬ জুলাই পর্যন্ত।

    বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.oneplus.com/bd

    ওয়ান প্লাস ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগোপালগঞ্জে ‘জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
    Next Article শক্তিশালী পাওয়ার ব্যাকআপ নিয়ে এসেছে ভিভো

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.