Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » শক্তিশালী পাওয়ার ব্যাকআপ নিয়ে এসেছে ভিভো
    খবর

    শক্তিশালী পাওয়ার ব্যাকআপ নিয়ে এসেছে ভিভো

    ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
    June 30, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    কেমন হতে পারে শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চালিত স্মার্টফোনের অনন্য স্বাধীনতার অভিজ্ঞতা! হরহামেশা চার্জার নিয়ে টানাটানির দরকার নেই, নেই বৈদ্যুতিক আউটলেটের লাগাতার সন্ধান। দিনভর দুনির্বার গতি ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলছে প্রিয় স্মার্টফোনটি।

    ভাবুন তো, কেমন হয় যদি প্রিয় শো বা মুভি স্ট্রিম করতে পারেন ঘন্টার পর ঘন্টা। কিংবা ব্যাটারির চার্জ ফুরানোর চিন্তা ছাড়াই লাগাতার গেমিংয়ের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন। এ সবই সম্ভব স্মার্টফোনে যদি থাকে একটি শক্তিশালী পাওয়ার ব‌্যাকআপ।

    ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির একটি স্মার্টফোন ব্যবহার করে পেতে পারেন সারাদিন কানেক্টেড ও প্রোডাক্টিভ থাকার সক্ষমতা। এ স্মার্টফোনে লেখাপড়া বা কাজ সংক্রান্ত ইমেইল, ব্যাক-টু-ব্যাক কনফারেন্স কল বা সারাদিনের ইন্টারনেট নির্ভর যোগাযোগ হবে দ্রত ও নির্বি‌ঘ্নে। প্রয়োজনে ও বিনোদনে স্মার্টফোনটি দেবে সেরা পারফরম্যান্স।

    স্মৃতিকে মুঠোবন্দি করতে ভালোবাসেন? ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে উপভোগ করতে পারবেন ইচ্ছেম‌তো ছবি তোলার স্বাধীনতা। বন্ধুদের সঙ্গে কাটানো সেরা সব মুহূর্ত কিংবা ক্লাসের লেকচার যত খুশি ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যাডভ‌্যাঞ্চার প্রিয় তরুণ প্রজন্মের জন্য হতে পারে ভ্রমণের সেরা সঙ্গী শক্তিশালী এই স্মার্টফোন, যা দীর্ঘতম ভ্রমণে দেবে নির্ভরযোগ্য জিপিএস ও বাধাহীন নেভিগেশন।

    এমনকি জরুরি পরিস্থি‌তি‌তে স্মার্টফোনটি পাশে থাকবে নির্ভরযোগ্য বন্ধুর মতো। কারণ বিপদে-দুর্যোগে প্রিয়জনের সাথে কানেক্টেড রাখতে ও প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্যের অ্যাক্সেস দিতে স্মার্টফোনের ব্যাটারি পাওয়ারই মূল ভরসা।

    এছাড়া একবার চার্জ দিয়ে সারাদিন তুমুল ব্যবহারের পরও ব্যাটারির চার্জ ফুরাবে না, এমন স্মার্টফোন চান সবাই। বারবার চার্জ দরকার না হওয়া মানেই স্মার্টফোনের ব্যাটারি কম ব্যবহার হওয়া, যা ব্যাটারি হেলথ বাড়িয়ে দেয় বহুগুণ। আর স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি হেলথই নিশ্চিত করে এর বাকি সব পারফরম্যান্স।

    এমন এক দুর্দান্ত পারফরম্যান্সের স্মার্টফোনকে নিজের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পেতে প্রস্তুত হোন। কারণ শিগগিরই বাজারে আসছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৮! সাথে থাকছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ, ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম এবং ৪৮ মাস স্মুথ পারফরম্যান্স।

    সূত্র : প্রেসরিলিজ

    ভিভো ভিভো ওয়াই২৮ শাক্তশালী ব্যাটারি স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleউচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারির ফোন আনলো ওয়ানপ্লাস বাংলাদেশ
    Next Article কলড্রপ নিয়ে ১ জুলাই থেকে অ্যাকশন: পলক

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.