Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » উন্নত দেশের শ্রমবাজারে প্রবেশ করতে পারছে না বাংলাদেশ : রাবিড
    খবর

    উন্নত দেশের শ্রমবাজারে প্রবেশ করতে পারছে না বাংলাদেশ : রাবিড

    June 28, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ইউরোপ ও উন্নত বিশ্বের বিভিন্ন দেশে কর্মীর চাহিদা থাকলেও যথাযথ প্রস্তুতি না থাকায় বাংলাদেশ প্রবেশ করতে পারছে না বলে মনে রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপড কান্ট্রিস (রাবিড)।

    এসব দেশে ৮৭ লাখ কর্মীর চাহিদা রয়েছে উল্লেখ করে নবগঠিত সংগঠন রাবিডের সভাপতি আরিফুর রহমান বলেন, দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হলে প্রচলিত শ্রমবাজারের বাইরে এই বাজারের দিকে দৃষ্টি দিতে হবে। তাদের চাহিদার উপযুক্ত করে দক্ষ কর্মী তৈরি করতে হবে। এই লক্ষ নিয়ে রাবিড গঠন করেছি।

    গতকাল রাজধানীর কাকরাইলে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা রাবিড সভাপতি। সংগঠনের আত্মপ্রকাশ, ঈদ পুনর্মিলনী ও বাজেট উপলক্ষে এই খাতের দাবি তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

    এতে আরও উপস্থিত ছিলেন রাবিডের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁঞাসহ, মো. আব্দুল আজিজ, রেজউল করিম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. বাসিদুল ইসলাম, সৈয়দা পারভীন আক্তার, কলি বিশ্বাস, শান্ত দেব সাহা, মো. শাহরিয়ার হোসেন, তসলিম আলম সেলিম, মো. আসলাম, আলমগীর কবির, ইউসুফ, রাসেল, মনিরুজ্জামান সজল, এইচ এম পাভেল, মো. ইলিয়াস হোসেন।

    আরিফুর রহমান বলেন, জার্মানী, রোমানিয়া, সার্বিয়া, ইতালি, গ্রীস, কানাডা, রাশিয়া, জাপান, তুরঙ্ক, অস্ট্রেলিয়াসহ ৩১টি দেশে ৮৭ লাখ কর্মীর চাহিদা রয়েছে। কিন্তু দক্ষ কর্মীর অভাবে আমরা ওই বাজার ধরতে পারছি না। সরকারি বেসরকারি উদ্যোগে অনেক ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে ঠিকই, কিন্তু ওই দেশগুলোর চাহিদার সঙ্গে মিল না থাকায় সেভাবে দক্ষ কর্মী তৈরি করা যাচ্ছে না।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, আমাদের মূল মার্কেট সৌদিআরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এইসব দেশে পাঠানো কর্মীর তুলনায় রেমিট্যান্স অনেক কম, তার মূল কারণ দক্ষতার অভাব। সংবাদ সম্মেলনে বিদেশে কর্মী প্রেরণ উৎসাহিত করতে এই খাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধিসহ ১১ দফা দাবি জানায় রাবিড।

    রাবিড রিক্রুটিং এজেন্সি শ্রমবাজার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঢাকার ৬২টি ইউনিয়নে শুরু হচ্ছে ক্যাশলেস স্মার্ট সেবা
    Next Article সবজি ও ফলের রপ্তানি বাড়াতে এয়ার-কার্গো সহজলভ্যের দাবী ব্যবসায়ীদের

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.