Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঢাকার ৬২টি ইউনিয়নে শুরু হচ্ছে ক্যাশলেস স্মার্ট সেবা
    উদ্ভাবন

    ঢাকার ৬২টি ইউনিয়নে শুরু হচ্ছে ক্যাশলেস স্মার্ট সেবা

    June 28, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ক্যাশলেস স্মার্ট ইউনিয়ন পরিষদের সেবার আওতায় ঢাকা জেলার ৬২টি ইউনিয়নের নাগরিকরা এখন থেকে নিজস্ব ইউনিক আইডি ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। ট্যাক্স প্রদান করার সাথে সাথে ট্যাক্স প্রদানের রশিদ দেখা ও ডাউনলোড করা যাবে।

    বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা প্রশাসক আনিসুর রহমান। আগামী শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

    জানা যায়, ক্যাশলেস স্মার্ট ইউনিয়ন পরিষদের সেবার আওতায় ঢাকা জেলার ৬২টি ইউনিয়নের নাগরিকরা এখন থেকে তাদের নিজস্ব ইউনিক আইডি ব্যবহার করে বিকাশের মাধ্যমে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। বিকাশের মাধ্যমে ট্যাক্স প্রদান করার সাথে সাথে ট্যাক্স প্রদানের রশিদ দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

    এ উদ্যোগের কার্যক্রম হিসেবে ঢাকা জেলার ৬২টি ইউনিয়নের সকলের ব্যক্তিগত তথ্য, খানা জরিপ তথ্য, আবাসন তথ্য, হোল্ডিং তথ্যের সমন্বয়ে প্রায় ৪ লক্ষ ডেটা এন্ট্রি করা হয়। আদর্শ কর তফসিল ২০১৩ অনুযায়ী ধার্য করা হয়েছে কর। যার পরিপ্রেক্ষিতে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। নাগরিক যাতে ঘরে বসেই ট্যাক্স প্রদান করতে পারেন সে উদ্দেশ্যে গত ৩০ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিকাশ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেন।

    এছাড়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি, স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষে জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে প্রতিটি ইউনিয়নে অনলাইন বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে যা সেন্ট্রালি মনিটর করতে পারেন উপজেলা এবং জেলা প্রশাসন। হোল্ডিং ট্যাক্স ছাড়াও ঢাকা জেলায় নাগরিক, ওয়ারিশ, পারিবারিক, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ধরণের অনলাইন সেবা দেওয়া হচ্ছে।

    এছাড়াও নাগরিক সেবার যেকোনো সনদের উপর প্রদত্ত কিউ আর কোড স্ক্যান করে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান খুব সহজে সনদ/ ট্রেড লাইসেন্সের সঠিকতা যাচাই করতে পারছে। স্মার্ট ইউপি, ঢাকা মোবাইল এ্যাপ অথবা ওয়েবসাইটের (smartup.gov.bd) মাধ্যমে একটি প্লাটফর্মে সকল ইউনিয়ন পরিষদের সেবাসমূহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে মোবাইল থেকেই বিকাশের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স পেমেন্ট করা যাবে।

    এবিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবার ফি বিকাশের মাধ্যমে প্রদানের প্লাটফর্ম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে জনগণের সময়, খরচ ও ইউনিয়ন পরিষদে যাতায়াত কমবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং নাগরিক সেবা সহজীকরণের ক্ষেত্রে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম একটি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

    ক্যাশলেস স্মার্ট সেবা ঢাকা জেলা
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটেকনো স্মার্টফোন দিয়ে ছবি তুলে যেভাবে জিতবেন আন্তর্জাতিক পুরস্কার
    Next Article উন্নত দেশের শ্রমবাজারে প্রবেশ করতে পারছে না বাংলাদেশ : রাবিড

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.