Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » উন্নত প্রযু‌ক্তি ও দূর্দান্ত ফিচার নি‌য়ে বাজা‌রে এ‌সে‌ছে অনার এক্স৯বি
    খবর

    উন্নত প্রযু‌ক্তি ও দূর্দান্ত ফিচার নি‌য়ে বাজা‌রে এ‌সে‌ছে অনার এক্স৯বি

    April 17, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : বাংলাদেশের বাজারে মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির অনার এক্স৯বি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। উন্নত প্রযুক্তির স্মার্টফোনটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে স্মার্টফোন ব্র্যান্ডটি।

    স্মার্টফোনপ্রেমীদের সব ধরনের চাহিদার কথা বিবেচনা করেই মোবাইলটির বিভিন্ন ফিচার সাজানো হয়েছে। অসাধারণ ও দুর্দান্ত ফিচারের ৫জি অনার এক্স৯বি স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ চারিদিকে বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের অক্টা-কোর চিপসেট, ১২ জিবি ফিক্সড র‌্যাম এবং আরও ৮ জিবি এক্সটেনডেবল র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

    চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অনারের নতুন এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য অনার এক্স৯বি স্মার্টফোন ৫৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

    এছাড়া, অনার ফোনে মিলবে ৫জি সাপোর্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন/এসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ডিভাইসটি সানরাইজ অরেঞ্জ, মিডনাইট ব্ল্যাক এবং এমেরাল্ড গ্রিন এই তিনটি আলাদা রঙে পাওয়া যাচ্ছে। অনার এক্স৯বি স্মার্টফোনের রেগুলার দাম ৪৩ হাজার ৯৯৯ হলেও ২ হাজার টাকা ডিসকাউন্টে এখন ৪১ হাজার ৯৯৯ টাকায় ফোনটি কিনতে পারছেন ক্রেতারা।

    অনার এক্স৯বি ফ্ল্যাগশিপ স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঈদ যাত্রীদের জন্য নেটওয়ার্ক আরো শক্তিশালী করল গ্রামীণফোন
    Next Article বাংলাদেশে লেনোভো-ব্র্যান্ডের তিন‌টি এসএসডি উন্মোচন কর‌লো বিউইন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.