Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » একই ফোনে দুইটি রং, আসছে ভিভোর নতুন স্মার্টফোন
    খবর

    একই ফোনে দুইটি রং, আসছে ভিভোর নতুন স্মার্টফোন

    April 30, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : সূর্যের আলোয় বদলে গেলো হাতে থাকা স্মার্টফোনের রং! স্মার্টফোনের লুক আর ডিজাইনের পাশাপাশি পরিবর্তন আসছে রঙের ব্যবহারেও। সেই উদ্ভাবনকেই তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর নতুন ফোনে থাকছে রঙের চমক।

    কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে শিগগিরই আসছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৩০ লাইট। প্রিমিয়াম ডিজাইনের এই স্মার্টফোনের ব্যাক সাইডে পাওয়া যাবে চমৎকার এই সুবিধা। ইউভি লাইট বা সূর্যের আলোতে মুহূর্তেই পরিবর্তন হবে ব্যাক সাইডের কালার। দেবে অভিনব লুক।

    ভিভো ভি৩০ লাইট এর প্রিমিয়াম ডিজাইনে আরো যুক্ত হয়েছে ম্যাটালিক হাই গ্লোস ফ্রেম।

    যারা কম সময়ে দ্রুত চার্জ দিতে চান তাদের জন্য বাজেটের মধ্যে সর্বোচ্চ চার্জিং সুবিধাও রেখেছে ভিভো। ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটিতে থাকবে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। যা মাত্র ৪৩ মিনিটেই এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।

    গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো এবার দ্রুত চার্জে পাশাপাশি ব্যাটারি হেলথ নিয়েও গবেষণা করেছে। এর ফলাফল পাওয়া যাবে ভিভোর নতুন এই স্মার্টফোনে। ভিভো ভি৩০ লাইটে থাকছে সুপার চার্জ পাম্প। এটি যেমন এর ব্যাটারি দ্রুত চার্জ করবে তেমনি সবচেয়ে কম তাপ উৎপন্ন করে স্মার্টফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। ফলে চার্জের সময়ে, মাল্টিটাস্কিং বা প্রচন্ড রোদের তাপেও ভিভো ভি৩০ লাইট থাকছে ঠান্ডা।

    মাত্র ৭.৭৯ মিলিমিটার স্লিম বডি থাকছে ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনে। ডিসপ্লে হিসেবে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। থাকবে ৮ জিবি র‌্যাম যা বাড়ানো যাবে আরো ৮ জিবি পর্যন্ত। সাথে আরো থাকছে ২৫৬ জিবি স্টোরেজ সক্ষমতা।

    ভিভো ভিভো স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকর্মক্ষমতা, নতুন আয় ও দক্ষতা বাড়াতে ভূমিকা রাখছে মোবাইল সংযোগ
    Next Article রবি’র এজিএমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.