Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » একাধিক এআই ফিচারে উন্মোচন হলো অপো রেনো ১২ এফ
    খবর

    একাধিক এআই ফিচারে উন্মোচন হলো অপো রেনো ১২ এফ

    July 11, 2024
    অপো রেনো ১২ সিরিজের তিনটি ফোনের দাম ঘোষণা করছেন অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তির নিত্য নতুন সংযোজন আর একাধিক এআই ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে উন্মুক্ত হলো শক্তিশালী মাস্টারপিস স্মার্টফোন অপো।  স্টেপ ইনটু এআই স্লোগানে টেক জার্নালিস্ট, ইউটিউবার ও পার্টনারদের সামনে তুলে ধরা হয় অপো রেনো ১২ সিরিজের স্মার্টফোনগুলো।  এসময় লাইভ ডেমেনেসট্রেশন দেখে বিস্ময় প্রকাশ করেন সকলে।

    বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে  জমকালো আয়োজনে এআই ঝলক দেখায় অপো বাংলাদেশ। অনুষ্ঠানটি অপো বাংলাদেশ ফেসবুক পেইজে সরাসরি দেখানো হয়।

    অনুষ্ঠানে শুরুতে জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এই সিরিজের তিনটি ফোনের এআইয়ের ছোঁয়া ও অনন্য ইমেজিং টেকনোলজি দর্শকদের সামনে লাইভ তুলে ধরেন। সেখানে কৃত্রিমভাবে তৈরি করা হয় কার্জন হল, দুবাইয়ের সী বিচ। ছিলো অফিস রুম, এমনকি শাওয়ার রুমও। অনুষ্ঠান স্থলে দুবাইয়ের আবহ তৈরি করে রেনো১২ এফ সিরিজের ফোনে ছবি তুলে ও নানা ফিচার পরখ করে বিস্ময় প্রকাশ করলেন টয়া-শাওন জুটি।

    এছাড়া মোটর বাইকের নিচেও ফোনগুলো চাপা দেয়া হয়। তাতেও যখন স্মার্টফোনগুলোর কিছু না হয়, তখনও বিস্ময় প্রকাশ করেন এবং করতালিতে মুখরিত করে তুলেন আগত অতিথিরা।

    ফোনগুলো ৩০টি ব্যাংক থেকে কেনা যাবে ইএমআই সুবিধায়। স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। ৩০টি ব্যাঙ্কে ৩০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি সোয়াপের সাহায্যে তারা ৫০০০ টাকার ক্যাশ অফারের মাধ্যমে ফোন বদলের সুযোগ পাবেন।

    মোড়ক উন্মোচন অনুষ্ঠনে অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং ফোন তিনটির দাম ঘোষণা করেন। তিনি জানান, রেনো ১২ এফ (৮জিবি, ২৫৬ জিবি) পাওয়া যাবে ৩৪ হাজার ৯৯০ টাকায়। রেনো ১২ এফ ফাইভজি (১২জিবি, ২৫৬ জিবি) দাম পড়বে ৪২ হাজার ৯৯০ টাকা। এবং রেনো ১২ (১২ জিবি, ৫১২ জিবি) ফোনের দাম ৫৯ হাজার ৯৯০ টাকা।

    অপোর উন্মোচিত নতুন রেনো ১২ এফ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। অপো’র অত্যাধুনিক প্রযুক্তির নতুন এই ফোন এআইয়ের ছোঁয়া ও অনন্য ইমেজিং টেকনোলজি দিয়ে ভবিষ্যৎকে রাঙাবে নতুনভাবে।

    উন্নত এআইয়ের সুবিধা ব্যবহার করে একজন ব্যবহারকারী সহজেই এর ফটোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি হয়তো কোথাও একটি গ্রুপ ছবি তুললেন। কিন্তু এর মধ্যে একজন পথচারীর ছবি উঠে গেলো। রেনে ১২ এফ এর এআই ইরেজার ছবির অনাকাঙ্খিত অংশকে কয়েক ক্লিকেই মুছে দিতে পারে। আর তাই, কোনো অনুষ্ঠান বা ছুটিতে এই ফোন আপনাকে দক্ষ এক ফটোগ্রাফার করে তুলবে। ফোনটি দিয়ে তুলতে পারবেন এমন নিখুঁত ও ‘ক্লাটার ফ্রি’ ছবি, যা সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী।

    কোনো ছবিতে আপনার চোখ বন্ধ অবস্থায় থাকলে ফোনটির এআই ম্যাজিক স্টুডিও ফিচারের মাধ্যমে তা খুলে দেওয়া যায় সহজেই। কোনো ছবিতে যদি আপনার একজন বন্ধু বা শিশুর ছবি যোগ করতে চান, তাহলে ফোনটির এআই ম্যাপিং ফিচারের মাধ্যমে সেটাও করা সম্ভব

    দুর্বল সিগন্যাল, নেটওয়ার্ক কনজেশন ও শব্দ আটকে যাওয়ার সমস্যাগুলো দূর করতে অপো’র তৈরি এআই লিঙ্কবুস্ট ফুল-লিঙ্ক নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন ইঞ্জিনটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন ও অন্যান্য প্রযুক্তিকে সমন্বয় করতে পারে। এর ফলে বাড়ি, অফিস, শপিং মল এবং অন্যান্য জায়গার ওয়াইফাই ডেড জোনে নির্বিঘ্নে ডেটা নেটওয়ার্ক সুইচ করা সম্ভব। এমনকি এলিভেটরেও আপনি পাবেন দ্রুত সিগন্যাল রিকভারির সুবিধা, কারণ এলিভেটরে প্রবেশ ও বের হওয়ার সময় ফোনটি নিরবচ্ছিন্ন সিগন্যাল নিশ্চিত করবে।

    কোথাও মোবাইলের সিগন্যাল না থাকলেও ফোনটির বিকনলিঙ্ক ফিচার আপনাকে ভয়েস কলের নিশ্চয়তা দেবে।

    গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো১২ এফ প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-অর্ডারের গ্রাহকরা লটারির মাধ্যমে আইওটি ডিভাইস জেতার সুযোগের পাশাপাশি ৭৯৯ টাকা মূল্যের দুই বছরের ওয়ারেন্টি পেতে পারেন বিনামূলো। এছাড়া তারা ১২৯৯ টাকা মূল্যের এক বছরের স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে।

     

    অপো অপো রেনো ১২ সিরিজ উন্মোচন শক্তিশালী ফোন স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleমিথ্যা সংবাদ প্রত্যাখ্যান করুন -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
    Next Article লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.