Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাংলাদেশের বাজারে এফ সিরিজের এফ ১১ প্রো নিয়ে এলো অপো
    তথ্য প্রযুক্তি

    বাংলাদেশের বাজারে এফ সিরিজের এফ ১১ প্রো নিয়ে এলো অপো

    April 16, 2019
    techzonetv-oppo F11 & F11 pro Launch
    অপো এফ ১১ প্রো এবং এফ ১১ উন্মোচন অনুষ্ঠান
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ঢাকা, ১৬ এপ্রিল, ২০১৯ : অপো এফ ১১ প্রো এবং এফ ১১ উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে নিজেদের এফ সিরিজের পোর্টফোলিও বিস্তৃত করলো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো।

    আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    থান্ডার ব্ল্যাক ও অরোরা গ্রিন রঙের অপো এফ ১১ প্রো’র বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯০ টাকা এবং মার্বেল গ্রিন ও ফ্লুরাইট পার্পেল এর আকর্ষণীয় রঙে অপো এফ ১১ এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা।

    সব জায়গায় তরুণদের সবচেয়ে পছন্দের ক্যামেরা ফোন ব্র্যান্ড হিসেবে, সবসময়ই সৃষ্টিশীল তরুণদের জন্য উদ্ভাবনী মোবাইল ফোন নিয়ে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ অপো। ‘সেলফি এক্সপার্ট’ থেকে ‘ব্রিলিয়ান্ট পোর্ট্রেট’ হিসেবে এফ সিরিজকে পরিচিত করে আগের যুগান্তকারী ক্যামেরা উদ্ভাবনকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে অপো এফ ১১ প্রো এবং অপো এফ ১১।

    অপো’র শক্তিশালী ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে এফ১১ এবং এফ১১ প্রো দু’টি ফোনেই রয়েছে এফ সিরিজের সবচেয়ে অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম। সম্প্রতি, এর রিয়ার ক্যামেরা আপগ্রেড করা হয়েছে।

    techzonetv-oppo F11 & F11 pro Launch

    এফ১১ প্রো ও এফ১১ -তে রয়েছে আল্ট্রা-হাই স্ট্যান্ডার্ড ৪৮ মেগাপিক্সেল+৫ মেগাপিক্সলে ডুয়াল ক্যামেরা সিস্টেম, এফ১.৭৯ অ্যাপারচার, বল-বিয়ারিং ক্লোজড-লুপ ভিসিএম, ৬পি লেন্স এবং উন্নত লাইটের জন্য ১/২.৩- ইঞ্চ ইমেজ সেন্সর।

    উজ্জ্বল আলোক পরিবেশে ডিভাইসটি সরাসরি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাএইচডি ছবি তুলবে। অন্ধকারে, এর ‘টেট্রা সেল টেকনোলজি’ এর সংযুক্ত চার পিক্সেল থেকে তথ্য বিশ্লেষণ ও সমন্বয় করে ১.৬ ইউএম’র সিঙ্গেল পিক্সেলের আউটপুট দিবে; ফটোসেনসেটিভ পিক্সেলের আকার দ্বিগুণ করবে যার মাধ্যমে উজ্জ্বল ও লো-নয়েজ নাইট পোর্ট্রেট তোলা যাবে সহজেই।

    এফ১১ প্রো ও এফ১১ যতোটা সম্ভব ফ্লুইড ও অত্যাধুনিকভাবে ডিজাইন করা হয়েছে। এর চমৎকার প্যানারোমিক স্ক্রিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে এর ফ্রন্ট ক্যামেরা লুক্কায়িত থাকবে, যা ফোনটিকে করে তুলেছে ‘নচলেস’ এবং স্ক্রিনিং-কে করেছে অত্যন্ত আকর্ষণীয়। সাধারণ মোবাইল ফোনের তুলনায়, এর ৬.৫-ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন এবং এর স্ক্রিন টু বডি রেশিও ৯০.৯% নিশ্চিত করবে আগের চেয়েও বড় ছবি এবং বিনোদন ও গেমিং -এ চমকপ্রদ অভিজ্ঞতা এবং আরও বেশি ভিজ্যুয়াল স্পেস।

    অপো এফ ১১ প্রো এবং অপো এফ ১১- এ রয়েছে যথাক্রমে ৪০০০ ও ৪০২০ এমএএইচ ব্যাটারি এবং ৬ জিবি ও ৪ জিবি র‍্যাম। প্রতিটি ফোনেই রম রয়েছে ১২৮ জিবি করে। সকল বিদ্যমান ও নতুন রবি ও এয়ারটেল প্রি-পেইড ও এসএমই গ্রাহকের জন্য থাকছে নতুন এফ১১ প্রো এবং এফ১১ হ্যান্ডসেট কেনায় ১২ জিবি ইন্টারনেট ডাটা (৩ জিবি ফোরজি ডাটা + ৩ জিবি মাইস্পোর্টস ডাটা + ৩ জিবি রবি স্ক্রিন + ৩ জিবি স্প্ল্যাশ)। এ ডাটা অফারের মেয়াদ থাকবে ৩০ দিন।

    অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডামোন ইয়াং বলেন, ‘অপো’তে আমাদের লক্ষ্য সবসময় গ্রাহকদের জন্য সহজ ও উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা নিয়ে আসা। সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যে সম্পূর্ণ আলাদা ও আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্বব্যাপী অপো’র এফ সিরিজের স্মার্টফোন পোর্টফোলিওতে বিশেষ সুনাম রয়েছে এবং আমরা আশাবাদী, অপো এফ ১১ প্রো ও এফ ১১ বাংলাদেশেও উদ্ভাবনের এ ধারা অব্যাহত রাখবে।’

    আগামী ১৯ এপ্রিল থেকে নতুন এফ১১ প্রো হ্যান্ডসেট বাজারে পাওয়া যাবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডামোন ইয়াং, রবি আজিয়াটা লিমিটেডের করপোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, ক্রিকেটার তাসকিন আহমেদ, অভিনয়শিল্পী সাবিলা নূর এবং আলোকচিত্রী প্রীত রেজা চৌধুরী, অপো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার ইয়োনো এবং পিআর ম্যানেজার ইফতেখার সানী।

    এছাড়াও, অনুষ্ঠানে অপো’র উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    অপো অপো এফ ১১ অপো এফ ১১ প্রো
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআইটিইউ অ্যাওয়ার্ড পেলেন টেলিযোগাযোগ মন্ত্রী
    Next Article হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিট : সম্পূর্ণ সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বিশ্ব গড়ার অঙ্গীকার

    সম্পর্কিত নিবন্ধ

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    ঝুঁকিতে মোবাইল খাতের ভবিষ্যৎ, ছড়ানো হচ্ছে অপতথ্য

    এবার দেশের শিক্ষকরাও পাবে জাপানি ভাষার প্রশিক্ষণ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.