Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » এয়ারটেলের গেমিং প্রতিযোগিতায় প্রথম কুমিল্লার সোলাহমান, দ্বিতীয় যশোরের ইব্রাহিম
    গেমস

    এয়ারটেলের গেমিং প্রতিযোগিতায় প্রথম কুমিল্লার সোলাহমান, দ্বিতীয় যশোরের ইব্রাহিম

    March 26, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি : আকর্ষণীয় গেমিং ক্যাম্পেইন গেম চ্যাম্প’র গ্র্যান্ড ফিনালের আয়োজন করল বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্ক, এয়ারটেল।

    গ্র্যান্ড ফিনালে অংশ নেয়ার সুযোগ পাওয়া আট প্রতিযোগী জনপ্রিয় ডিজিটাল গেম কার রাশ খেলার মাধ্যমে একে অপরের সাথে প্রতিযোগিতায় মেতে উঠেন। এয়ারটেল’র ডিজিটাল গোমিং প্লাটফর্ম মাই প্লে’র আওতায় এ ক্যাম্পেইনটির আয়োজন করা হয়।

    ডিজিটাল এই গেমিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রথম স্থান অধিকার করেন কুমিল্লার সোলাইমান উদ্দিন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি পিএসফোর ও এক্সবক্স। দ্বিতীয় স্থান অধিকার করেন যশোরের ইব্রাহিম খলিল সানি যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ওয়ান প্লাস সিক্স স্মার্টফোন। তৃতীয় পুরস্কার পেয়েছেন যশোরের মো. ফারুক হোসেন; তিনি পেয়েছেন একটি স্যামস্যাং এ সিক্স প্লাস স্মার্টফোন।

    অনুষ্ঠান শেষে এয়ারটেল’র জেনারেল ম্যানেজার, ভ্যালু অ্যাডেড সার্ভিসেস শফিক রাজ্জাক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

    তিন ধাপে গ্র্যান্ড ফিনালেটি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৮ জন প্রতিযোগী এক অপরেরর সাথে প্রতিযোগিতায় লড়েন। সেখান থেকে দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হন ৬ জন। সর্বশেষ ধাপে তিন প্রতিযোগী ডিজিটাল গেমিং প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জনের জন্য লড়াই করেন।

    এয়ারটেলের গেমিং প্লাটফর্ম মাইপ্লে হলো দেশের সবচেয়ে বড় গেমিং প্লাটফর্ম। এখানে ২১ হাজারেরও বেশি আকর্ষণীয় গেম রয়েছে। এই প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকরা শুধু গেম ডাউনলোডই নয়, অনলাইনে খেলারও সুযোগ পান তারা।

    মাইপ্লেতে রয়েছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, রেসিং, পাজল, অর্কেড, স্পোর্টস, স্ট্র্যাটেজিসহ আরো বিভিন্ন গেমের সম্ভার। গেমিং প্লাটফর্মটির কারিগরি সহায়তায় রয়েছে গ্যাক মিডিয়া বিডি লিমিটেড।

    এয়ারটেল গেমস টেলিকম
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Next Article আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা

    সম্পর্কিত নিবন্ধ

    ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে: বিটিআরসি

    গেম না গুপ্তচর? অজান্তেই নজরদারিতে গেমাররা

    সৌরবিদ্যুতে নেটওয়ার্ক চালাতে ফ্লোসোলারের সঙ্গে বাংলালিংকের চুক্তি

    অনলাইন ক্যাসিনো সম্রাট লিপু আটক

    টফি’তে লাইভ উপভোগ করা যাবে ভারত-বাংলাদেশ সিরিজ

    টোকিও গেম শোতে অংশ নিবে রাইজাপ ল্যাবস

    গেমিংয়ে মাতল বাংলাদেশ, ৩০ লাখ টাকা জিতলেন গেমাররা

    কী আসছে অ্যাসাসিন’স ক্রিড গেইমের রিমেক সংস্করণে?

    বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ

    দেশে সাইবার অপরাধ বাড়ছে- সংসদে পলক

    এআই নির্ভর সেরা নেটওয়ার্ক প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন: গ্রামীণফোন সিইও

    জিপি এক্সিলারেটর বুটক্যাম্প অনুষ্ঠিত হলো দিনাজপুরে

    শুরু হলো ‘মোবাইল ম্যানিয়া’ গেমিং আসর; থাকছে ৩০ লাখ টাকার পুরস্কার

    কর্মক্ষমতা, নতুন আয় ও দক্ষতা বাড়াতে ভূমিকা রাখছে মোবাইল সংযোগ

    ফোরজি’র নির্ধারিত গতি দিতে ব্যর্থ অপারেটররা, পিছিয়ে আছে টেলিটক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.