Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » দেশে সাইবার অপরাধ বাড়ছে- সংসদে পলক
    খবর

    দেশে সাইবার অপরাধ বাড়ছে- সংসদে পলক

    May 10, 2024
    ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সঙ্গে সাইবার অপরাধ বাড়ছে : পলক
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    নিজস্ব প্রতিবেদক:   শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাত ৯টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি টানেন।
    এর আগে এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের মধ্যে ৩৮টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১৫টির উত্তর তিনি দিয়েছেন। অন্যান্য মন্ত্রীদের জবাবদানের জন্য প্রশ্ন জমা পড়েছিল ৯০২টি। এর মধ্যে জবাব পাওয়া গেছে ৩৬৪টির।
    জবাব দেয়া প্রশ্নোত্তরের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন ছিলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে। প্রায় আধাঘণ্টা ধরে তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জাবাব দেন তিনি। এরমধ‌্যে উল্লেখযোগ‌্যগুলো তুলে ধরা হলো।
    প্রশ্নোত্তরে ফেক আইডি দিয়ে অপপ্রচার বন্ধে মন্ত্রী-এমপিদের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভেরিফায়েড করার পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়েছেন, দেষের ৯৮ শতাংশ এলাকা ফোর জি নেটওয়ার্কের আওতাধীনে এসেছে। ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করার পারিকল্পনা নেয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ব টেলিকম অপারেটর টেলিটকর সেবার মান বাড়াতে তিন হাজার নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। ডিজিটাল অগ্রগতির সঙ্গে বাড়তে থাকা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার নজরদারি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং আইন হালনাগাদ করা হচ্ছে। তবে সঞ্চয়পত্র বিক্রির কমিশন কমানোয় ডাক অধিদফতরের আয় ৯০ শতাংশের বেশি কমেছে। তারপরও সফটওয়্যার ও হার্ডওয়্যার শিল্পে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করে আইসিটি শিল্পের বিকাশ ও ২০ লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরির পাশাপাশি আইসিটি খাত এখন দেশের অন্যতম রপ্তানি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
    জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সম্পূরক প্রশ্ন করেন ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ফেক ফেসবুক আইডি খুলে জনপ্রতিনিধি, ব্যবসায়ীদের চরিত্র হনন করা হচ্ছে, ইউটিউব আইডি খুলে মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এটা বন্ধে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি।

    সংসদে স্বতন্ত্র এমপি সৈয়দ সায়েদুল হক সুমনের সম্পূরক প্রশ্নে অভিযোগ উত্থাপন করে বলেন, মোবাইল অপারেটররা বিভিন্ন ভাবে এমবি কেটে নেন। কিন্তু আমরা ফোন কোম্পানিগুলোর সঙ্গে কুলিয়ে উঠতে পারি না। প্রতারণার শিকার হয়ে আমরা জিডিও করতে পারি না। এ বিষয়ে আমাদের সুরক্ষায় সরকারের কোনো বিশেষজ্ঞ প্যানেল আছে কি না তা আপনার কাছে জানতে চাই।

    অপর স্বতন্ত্র সদস্য নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদে সম্পূরক প্রশ্নে প্রতিমন্ত্রী পলকের কাছে প্রশ্ন রাখেন- ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য যে ভালো কাজ হচ্ছে এর মধ্যে কিছু দুষ্ট লোক হ্যাকারদের মাধ্যমে রাতের বেলা শত শত কোটি টাকা লুট করে নিচ্ছে। এই প্রক্রিয়াটি কি? তারা এটা কীভাবে করছে? মামলা দিয়েও রোধ করা যাচ্ছে না। হ্যাকার ও জুয়াড়িরা যেন সাধারণ মানুষকে যেন কষ্ট দিতে না পারে তার জন্য আপনার কী প্রযুক্তি বা পদ্ধতি আছে?
    ঢাকার সংসদ সদস্য সাঈদ খোকনের সম্পূরক প্রশ্নে জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, আপনার নির্বাচনী এলকায় স্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় নতুন করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের মধ্যে দেশজুড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরো ১০ হাজার এবং প্রাথমিকে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
    ঠাকুরগাঁও-৩ এর সংসদ সদস্য হাফিজুদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে পলক জানান, অর্থ মন্ত্রণালয়ের নিষেধজ্ঞার কারণে গত অর্থ বছরে আমরা নতুন কোনো কম্পিউটার ল্যাব স্থাপন করতে পারিনি। এই অর্থবছরের আগামী জুনের মধ্যে আমরা ২ হাজারের মতো কম্পিউটার ল্যাবের প্রকিউরমেন্ট শুরু করবো। এরমধ্যে অল্পদিনের মধ্যেই আপনার আসনে ৫টি ল্যাব স্থাপন করা সম্ভব হবে বলে আশ্বস্ত করছি।
    ব্রহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামের জবাবে ভবিষ্যত স্মার্ট নাগরিক তৈরিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
    জুনাইদ আহমেদ পলক টেলিকম ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। সংসদ অধিবেশস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশের প্রথম জিআই পণ্য-ভিত্তিক স্মার্ট ভিলেজ এক্সপো শনিবার
    Next Article ‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট ডেটা’ – অর্থ প্রতিমন্ত্রী

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.