Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » কী আসছে অ্যাসাসিন’স ক্রিড গেইমের রিমেক সংস্করণে?
    খবর

    কী আসছে অ্যাসাসিন’স ক্রিড গেইমের রিমেক সংস্করণে?

    অ্যাসাসিন’স ক্রিডের পুরোনো গেইমগুলোতে এমন অনেক জগতই আছে, যেগুলো এখনও অনেক সমৃদ্ধ। আর, ইউবিসফটের লক্ষ্য হল নিয়মিতই অ্যাসাসিন’স ক্রিড বাজারে আনা।
    July 5, 2024
    ছবি: ইউবিসফট
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    শিগগিরই পুরনো অ্যাসাসিন’স ক্রিড গেইমগুলোয় আসতে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া, যেখানে নতুন কনসোল ও তুলনামূলক শক্তিশালী পিসি’তে গেইমগুলোর জন্য আগের উন্নত গ্রাফিক্স’সহ অন্যান্য সুবিধা আসছে বলে ধরে নেওয়া যায়।

    গেইমটির নির্মাতা কোম্পানি ইউবিসফটের সিইও ইভেস গুইলেমট কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে, অ্যাসাসিন’স ক্রিডের রিমেক সংস্করণ, ফ্রাঞ্চাইজটির ভবিষ্যৎ, এমন সব বিষয়ে কথা বলেছেন তিনি।

    গুইলেমট বলছেন, এ রিমেক সংস্করণের মাধ্যমে কোম্পানি গেইমটির পুরোনো জগতগুলোকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সেগুলোকে আধুনিকায়ন করার সুযোগ পাবে।

    “অ্যাসাসিন’স ক্রিডের পুরোনো গেইমগুলোতে এমন অনেক জগতই আছে, যেগুলো এখনও অনেক সমৃদ্ধ।”

    তিনি আরও বলেন, ইউবিসফটের লক্ষ্য হল নিয়মিতই অ্যাসাসিন’স ক্রিড বাজারে আনা।

    “তবে আমরা প্রতি বছর একই ধরনের অভিজ্ঞতা দিতে চাই না।”

    ফ্রাঞ্চাইজটির আসন্ন সংস্করণ ‘অ্যাসাসিন’স ক্রিড হেক্সে’র প্রেক্ষাপটে দেখা যাবে রোমান সাম্রাজ্যের সময় ডাইনিদের বিচারের ঘটনা। তবে গুইলেমটের মতে, ‘এটি অ্যাসাসিন’স ক্রিড শ্যাডোস’ গেইম থেকে একেবারেই আলাদা অবিজ্ঞতা দেবে’।

    ‘শ্যাডোস’ গেইমটির প্রেক্ষাপট সাজানো হয়েছে জাপানের ‘সেনগোকু’ যুগের শেষ দিকের বিভিন্ন বাস্তব ঘটনা ও সে সময়ের ঐতিহাসিক চরিত্রগুলো ঘিরে। এর মধ্যে রয়েছেন জাপানী যোদ্ধা ওডা নবুনাগা। গেইমটি বাজারে আসবে এ বছরের ১৫ নভেম্বর।

    ফ্রাঞ্চাইজটির কোন শিরোনামগুলো নতুন করে ঢেলে সাজানো হচ্ছে সে সম্পর্কে গুইলেমট কিছু না বললেও গেইমভিত্তিক সংবাদ সাইট কোতাকু’র আগের এক প্রতিবেদনে উঠে এসেছিল, কোম্পানিটি ‘ব্ল্যাক ফ্ল্যাগ’ গেইমের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে।

    এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার গেইমে মূল মনযোগ ছিল ১৮০০ শতকের জলদস্যুদের ওপর, যা প্রকাশ পেয়েছে ২০১৩ সালে। এখন পর্যন্ত ফ্রাঞ্চাইজটির অন্যতম জনপ্রিয় সংস্করণ হিসেবে বিবেচিত এটি।

    অ্যাসাসিন’স ক্রিড গেমস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্ত্রী অল্পতেই রেগে যান? শান্ত করবেন কীভাবে
    Next Article রাজশাহীতে পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা করা হবে- বিমান ও পর্যটন মন্ত্রী

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.