Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » টোকিও গেম শোতে অংশ নিবে রাইজাপ ল্যাবস
    খবর

    টোকিও গেম শোতে অংশ নিবে রাইজাপ ল্যাবস

    September 22, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: আগামী ২৬ সেপ্টেম্বরে জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত হতে যাচ্ছে টোকিও গেম শো ২০২৪, বা সংক্ষেপে TGS ২০২৪। বৃহত্তম এই গেম শোটিতে প্রথমবারের মতো বাংলাদেশী কোনো প্রতিষ্ঠান হিসেবে অংশ নিচ্ছে সফটওয়্যার ও গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান রাইজাপ ল্যাবস। বাংলাদেশের প্রথম সারির সফটওয়্যার ও গেম ডেভেলপমেন্ট এই কোম্পানি তাদের সমৃদ্ধ পোর্টফলিও ও অসাধারণ সব গেম তৈরির সাথে দেশীয় ও বৈশ্বিক বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সামনের দিনগুলোতে রাইজাপ ল্যাবসের অর্জনগুলো তুলে ধরা হবে টোকিওর মঞ্চে।

    প্রতি বছর বিশ্বব্যাপী জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে থাকে গেমিংয়ের রোমাঞ্চকর সব প্রদর্শনী। থাকে গেমিং সংক্রান্ত নিত্যনতুন সব প্রযুক্তি, তথ্য ও বহুল প্রত্যাশিত কিছু রিলিজ। অনুষ্ঠানটির একটি বিশেষ আকর্ষণ হলো এর এক্সিবিশন প্রোগ্রাম, যেখানে বিভিন্ন দেশ থেকে সফল গেমিং প্রতিষ্ঠানরা তাদের উদ্ভাবন প্রদর্শন করে। ২০২৩ সালে ৭৮৭টি এক্সিবিটর, ২৬৮২ বুথ এবং মোট ২,৪৩,২৩৮ দর্শনার্থী মিলে সেটি TGS-এর ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট ছিলো। এক্সিবিটর তালিকা দেখে নিশ্চিতভাবে বলা যায়, ২০২৪-এ সেই রেকর্ডও সহজে ছাড়িয়ে যাবে।

    বিভিন্ন দেশ থেকে গেমিং ফ্যানরা ছুটে আসে TGS অনুষ্ঠানে। নতুন সব গেম, ট্রেন্ড, প্রযুক্তি ও উদ্ভাবনের যেন এ এক দারুণ জগত। এ ছাড়াও বড় বড় সব প্রকাশক ও গেমিং প্রতিষ্ঠানদের আনাগোনা তো আছেই। প্রদর্শকদের প্রধান লক্ষ্য থাকে প্রকাশক ও অন্যান্য কম্পানিদের আকৃষ্ট করে নতুন অপরচুনিটি খুঁজে আনা, নতুন ডিল বা পার্টনারশিপ স্থাপন করা।

    গেমিং ও অ্যানিমেশন খাতে জাপানের অবস্থান আকাশছোঁয়া। তাই TGS-এ অংশগ্রহণকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরশাদুল হক। তার ভাষ্য, রাইজাপ ল্যাবসের যাত্রা শুরু হয়েছিলো একটি গেমিং কোম্পানি হিসেবে। আমরা বাংলাদেশে এই মার্কেটটিকে একটি নতুন ও সফল রুপ দিতে কাজ করে যাচ্ছি। গেমিং খাতে সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, ও উদ্ভাবন খাটানোর ব্যাপক সুযোগ রয়েছে। TGS-এর আন্তর্জাতিক মঞ্চ আমাদের জন্য গ্লোবাল গেমিং কমিউনিটির সাথে নেটওয়ার্কিং, তাদের উদ্ভাবন নিয়ে জানার, এবং নতুন সুযোগকে লুফে নেওয়ায় এক অনন্য সুযোগ। আমাদের কাজ ও বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরার ব্যাপারে আমরা অত্যন্ত আগ্রহী।

    প্রতিবারের মতো এবারের TGS-এও থাকবে গেম নির্মাতা ও প্রকাশক সহ গেমিং জগতের বড় বড় সব তারকা। বিশেষ নামগুলোর মধ্যে থাকছে এক্সবক্স, নিন্টেন্ডো, সোনি, স্কয়ার এনিক্স, সেগা সহ অসংখ্য হেডলাইনার। সেই সাথে থাকবে অত্যন্ত জনপ্রিয় গেমগুলোর স্ক্রিনিং ও খেলার সুযোগও। এছাড়া, কিনোট স্পিচ, সেমিনার এবং ওপেন ফোরামে গেমিং প্রযুক্তি ও ট্রেন্ড নিয়ে ইন্ডাস্ট্রি লিডারদের বক্তব্যও থাকবে। এবং সদ্য প্রকাশিত তালিকার অনুযায়ী, অন্তত ৪০টিরও বেশি দেশ থেকে ৯০০-এরও বেশি এক্সিবিটর অংশগ্রহণ করবে।

    ৪ দিন ব্যাপি অনুষ্ঠানটি ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর চিবা প্রিফেকচারের মাকুহারি মেস’সে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

    গেমিং প্রদর্শনী টোকিও গেম শো বাংলাদেশী প্রতিষ্ঠান রাইজাপ ল্যাবস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleফেসবুকে উস্কানি: তৃতীয় দফায় দুই পুলিশ সদস্য রিমান্ডে
    Next Article টফি’তে লাইভ উপভোগ করা যাবে ভারত-বাংলাদেশ সিরিজ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.