Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে: বিটিআরসি
    খবর

    ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে: বিটিআরসি

    October 13, 2025
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জানিয়েছে, কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি মোবাইল সিম থাকা যাবে না। থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে। অন্যথায় কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

    আজ সোমবার বিটিআরসি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করুন। যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন বাতিল হবে।

    মোবাইল থেকে *16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে গ্রাহকরা তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন।

    বিটিআরসি’র এই উদ্যোগের লক্ষ্য হলো- অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করা।

    উল্লেখ্য, বর্তমানে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।

    টেলিকম বিটিআরসি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে চালু চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ
    Next Article বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.