Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » কেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিলেন টিম বার্নার্স-লি?
    আন্তর্জাতিক

    কেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিলেন টিম বার্নার্স-লি?

    October 6, 2024
    ওয়েবের জনক স্যার টিম বার্নার্স-লি | রয়টার্স
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে সবার জন্য নিরাপদ ইন্টারনেট সহজলভ্য করতে কাজ করা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিয়েছেন সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (ডব্লিউডব্লিউডব্লিউ) জনক স্যার টিম বার্নার্স-লি।

    ২০০৯ সালে প্রতিষ্ঠার পর গত ১৫ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালুর জন্য কাজ করছিল অলাভজনক সংস্থাটি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের কার্যক্রম শুরুর সময় বিশ্বের মাত্র ২০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেতেন। বর্তমানে এ সংখ্যা প্রায় ৭০ শতাংশ।

    পৃথিবীকে বদলে দেওয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (ডব্লিউডব্লিউডব্লিউ) জনক স্যার টিম বার্নার্স-লি জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও নিরাপদ ওয়েব নিয়ে কাজ করা থামাবেন না তিনি। নতুন এ পরিকল্পনার আওতায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা রোজমেরি লেইথকে সঙ্গে নিয়ে ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা এবং তথ্যের নিরাপত্তাবিষয়ক সলিড প্রটোকল নিয়ে কাজ করবেন তারা।

    ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের ‘১ ফর ২’ নামে একটি প্রচারাভিযান বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট প্রাপ্তির মানদণ্ডও নির্ধারণে বড় ধরনের ভূমিকা রেখেছে৷  ‘১ ফর ২’ প্রচারাভিযানে বলা হয়, ১ গিগাবাইট মোবাইল ইন্টারনেটের দাম একজন ব্যক্তির ন্যূনতম মাসিক আয়ের ২ শতাংশের বেশি হওয়া উচিত নয়। সফল সেই প্রচারাভিযানের ধারাবাহিকতায় বর্তমানে ‘১ ফর ৫’ প্রচারণা চালাচ্ছে অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেট ফোরাম। এই প্রচারণায় একজন ব্যক্তির ন্যূনতম মাসিক আয়ের ২ শতাংশের মধ্যে ৫ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
    সূত্র: ইন্ডিয়া টুডে, জেডডিনেট

    ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন টিম বার্নার্স-লি ডব্লিউডব্লিউডব্লিউ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসামিটের হাতে জিম্মি বাংলাদেশের ইন্টারনেট খাত
    Next Article অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে জনগণের স্বার্থ রক্ষার তাগিদ তথ্য উপদেষ্টার

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.