Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
    আন্তর্জাতিক

    ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

    October 16, 2025
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এক ‘সুপার ভ্যাকসিন’ তৈরিতে সাফল্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় অ্যামহার্স্টের একদল গবেষক জানিয়েছেন, তাঁদের উদ্ভাবিত টিকাটি ইঁদুরের শরীরে আশাব্যঞ্জক ফল দিয়েছে।

    গবেষণায় দেখা গেছে, টিকা দেওয়ার পর ইঁদুরদের মধ্যে ত্বকের ক্যানসার (মেলানোমা), অগ্ন্যাশয় ক্যানসার এবং স্তন ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের সংক্রমণ ও বিস্তার কার্যকরভাবে রোধ করা সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই টিকাটি ভবিষ্যতে মানবদেহেও কার্যকর হতে পারে।

    টিকাটিতে ব্যবহৃত হয়েছে চর্বিজাত অণু দিয়ে তৈরি বিশেষ ন্যানো কণা, যা শরীরে প্রবেশ করে ‘অ্যাডজুভ্যান্ট’ নামের দুটি উপাদান সরবরাহ করে। এই উপাদান দেহের রোগ প্রতিরোধক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়া ৮৮ শতাংশ ইঁদুরের শরীরে কোনো টিউমার গঠনই হয়নি। অনেক ক্ষেত্রেই শরীরের বিভিন্ন অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

    গবেষণার সময় ন্যানো কণাগুলোকে বিশেষ ধরনের অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত করা হয়, যা ক্যানসারের বিরুদ্ধে ইমিউন প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর ইঁদুরদের শরীরে এই টিকা প্রয়োগ করা হয় এবং তাদের মেলানোমা কোষের সংস্পর্শে আনা হয়। দেখা যায়, টিকা নেওয়া ইঁদুরগুলোর ৮০ শতাংশই ২৫০ দিন পর্যন্ত টিউমারমুক্ত ছিল, যেখানে প্রচলিত টিকা দেওয়া বা টিকা না দেওয়া ইঁদুরগুলো ৩৫ দিনের মধ্যেই ক্যানসারে মারা যায়।

    আরও একটি ধাপে টিকার উন্নত সংস্করণ তৈরি করা হয়, যেখানে ন্যানো কণার সঙ্গে ‘টিউমার লাইসেট’ নামের অ্যান্টিজেন যুক্ত করা হয়। এই সংস্করণটি ইঁদুরের শরীরে মেলানোমা, স্তন ও অগ্ন্যাশয় ক্যানসারের কোষ প্রবেশ করানোর পর আরও কার্যকর ফল দেয়। দেখা গেছে, অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত ৮৮ শতাংশ, স্তন ক্যানসারে আক্রান্ত ৭৫ শতাংশ এবং মেলানোমায় আক্রান্ত ৬৯ শতাংশ ইঁদুরের শরীরে কোনো টিউমার তৈরি হয়নি।

    গবেষণায় অংশ নেওয়া বিজ্ঞানী গ্রিফিন কেইন বলেন, “আমাদের পাওয়া ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। এটি ক্যানসার প্রতিরোধে নতুন যুগের সূচনা হতে পারে। তবে মানবদেহে প্রয়োগের আগে আরও কয়েক ধাপে পরীক্ষা ও বিশ্লেষণ প্রয়োজন।”

    বিশেষজ্ঞরা বলছেন, টিকাটি এখনো প্রাথমিক গবেষণা পর্যায়ে থাকলেও এটি ভবিষ্যতে বহু ধরনের ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধমূলক সমাধান দিতে পারে—যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এক নতুন মাইলফলক হয়ে উঠতে পারে।

    ক্যানসার ক্যানসার গবেষণা ক্যানসার টিকা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী সুপার ভ্যাকসিন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleশেনজেনে অনার আলফা: এক ছাদের নিচে ভবিষ্যতের প্রযুক্তি
    Next Article জিপি শিল্ডে নাভানার কর্মীদের ডিজিটাল নিরাপত্তা জোরদার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.