Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » জিপি শিল্ডে নাভানার কর্মীদের ডিজিটাল নিরাপত্তা জোরদার
    খবর

    জিপি শিল্ডে নাভানার কর্মীদের ডিজিটাল নিরাপত্তা জোরদার

    October 16, 2025
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে। এই সহযোগিতার মাধ্যমে নাভানার কর্মীরা জিপি শিল্ড ব্যবহার করে আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ পাবেন।

    জিপি শিল্ড একটি আধুনিক ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন, যা ফিশিং, ম্যালওয়্যার এবং র‍্যানসমওয়্যারের মতো সাইবার হুমকি থেকে ব্যবহারকারীর তথ্য ও ডিভাইসকে রক্ষা করে। এর ফলে নাভানার কর্মীরা নিরাপদ ও নির্বিঘ্নে অনলাইন কাজ করতে পারবে।

    সম্প্রতি এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ড. সাঈদ আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ, হেড অব প্রাইম অ্যাকাউন্টস নাবিলা এনায়েত প্রভা, হেড অব এইচআর স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারিং সৈয়দ মাসুদ মাহমুদ, প্রোডাক্ট ম্যানেজার অদিতি সেন, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ জুলকার নাঈন এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের উচ্চপদস্থ কর্মকর্তারা।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “নাভানা ফার্মাসিউটিক্যালসের সাথে আমাদের দীর্ঘমেয়াদি পার্টনারশিপ বাংলাদেশের এন্টারপ্রাইজ খাতে ডিজিটাল সক্ষমতা জোরদারের প্রতিফলন। জিপি শিল্ড ব্যবহার করে আমরা প্রতিষ্ঠানগুলোকে ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে প্রস্তুত হতে এবং নিরাপদ ডিজিটাল সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করতে চাই।”

    নাভানা ফার্মাসিউটিক্যালসের ড. সাঈদ আহমেদ বলেন, “বর্তমান ডিজিটাল যুগে আমাদের কর্মী ও ডেটার নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রামীণফোনের সাথে আমাদের এই সহযোগিতা আমাদের ডিজিটাল সুরক্ষা আরও শক্তিশালী করেছে।”

    জিপি শিল্ডের মাধ্যমে নাভানার কর্মীরা নিরাপদ ইন্টারনেটের সুবিধা পাবেন, ফিশিং, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যারের মতো হুমকি থেকে সুরক্ষা নিশ্চিত হবে এবং অনলাইন অভিজ্ঞতা আরও সুরক্ষিত হবে।

    গ্রামীণফোন জিপি শিল্ড ডিজিটাল নিরাপত্তা নাভানা ফার্মাসিউটিক্যালস সাইবার সিকিউরিটি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
    Next Article মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করবে না চীন

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.