Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান স্যামসাংয়ের
    খবর

    চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান স্যামসাংয়ের

    July 5, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক, ডি‌জিটাল বার্তা : চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। এ সময়কালে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১৭.৭ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করে।

    স্যামসাংয়ের এ ইতিবাচক প্রবৃদ্ধির মূলে ছিলো প্রতিষ্ঠানটির জনপ্রিয় গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো। বিশেষ করে, গ্যালাক্সি এ১৩, গ্যালাক্সি এ১২ ও গ্যালাক্সি এ০৩ কোর এর মতো এন্ট্রি-লেভেলের ডিভাইসগুলোর আশানুরূপ সাড়া স্যামসাংকে এ অবস্থানে নিয়ে গেছে।

    অন্যদিকে, প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটাগরিতে নতুন উন্মোচিত হওয়া গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোর প্রতি গ্রাহক চাহিদার পরিমান বেশি ছিলো। স্যামসাংয়ের এ প্রবৃদ্ধি অর্জনে এ বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজার ৭ শতাংশ হারে হ্রাস পাওয়া সত্ত্বেও এ সময় স্যামসাং স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে।

    কাউন্টার পয়েন্ট রিসার্চের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মোট স্মার্টফোন রপ্তানির মাত্র ৯ শতাংশ হলো ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টডিভাইস। তবে চলতি বছরে মিড ও হাই রেঞ্জের ফাইভজি সমর্থিত ডিভাইসগুলোর রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে।

    এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “ক্রেতাদের চাহিদা এবং পরিবর্তনশীল লাইফস্টাইল কে বিবেচনায় রেখে স্যামসাং প্রতিবছর নিত্য নতুন ডিভাইস বাজারে নিয়ে আসছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে আমরা যে সাফল্য অর্জন করেছি তাতে আমরা খুশী এবং সামনের দিনগুলোতে আমরা আমাদের এ জয়যাত্রা ধরে রাখতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি ।”

    অন্যদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের প্রতিযোগী ব্র্যান্ডগুলোর মধ্যে রিয়েলমি ১৩.২, ইনফিনিক্স ১২.৪ শতাংশ, শাওমি ১১.৯ শতাংশ এবং টেকনো ১০.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থান অর্জন করেছে। এছাড়াও, এ সময়কালে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো ৩৪.২ শতাংশ মার্কেট শেয়ার দখল করে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঈদে মটোরোলা ফোনে ছাড় ও ক্যাশব্যাক
    Next Article উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান বিসিএস সভাপতি সুব্রত সরকার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.