টেকজোন টিভি রিপোর্টার, ৬ এপ্রিল, ২০১৯ : আর কদিন পরেই কোন রকম ঝামেলা ছাড়াই মোবাইল অ্যাপসের মাধ্যমে রেলের টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা। এ জন্য এ মাসেই রেল টিকেট বিক্রির জন্য মোবাইল অ্যাপ নিয়ে আসা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শুক্রবার (৫ এপ্রিল) কমলাপুল রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
রেলপথমন্ত্রী বলেন, মোবাইল অ্যাপ চালুর পর ট্রেনের টিকিট বিক্রির বিষয়টি আরো সহজ হবে। তখন যে কেউ অ্যাপ থেকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এজন্য রেল টিকেট ক্রয় শীঘ্রই অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে।
রেলমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের টিকিট পেতে ভোগান্তি বন্ধে ও টিকিট কালোবাজারি ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকেও ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
অ্যাপস যদি কাভার না করে তবে টিএসসি, সায়েদাবাদ, রেল মন্ত্রণালয়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট রেল টিকিট বিক্রি করা হবে বলেও জানান তিনি।
