Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » জনপ্রিয় দুটি ফুড আউটলেটে জিপি গ্রাহকদের জন্য বিশেষ অফার
    খবর

    জনপ্রিয় দুটি ফুড আউটলেটে জিপি গ্রাহকদের জন্য বিশেষ অফার

    May 9, 2024
    জনপ্রিয় দুটি ফুড আউটলেটে জিপি গ্রাহকদের জন্য বিশেষ অফার
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : জনপ্রিয় ফুড আউটলেট কিভা হান ও বাও’য়ের সাথে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ আনল গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডে’কে আরো স্পেশাল করে তুলতে এই অফারটি এনেছে অপারেটরটি। এই বিশেষ অফারে কিভা হান ও বাও’য়ের মেনুতে থাকা বৈচিত্র্যময় ও অনন্য সব আইটেম উপভোগ করতে পারবেন গ্রাহকরা। 

    জিপিস্টার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ ফ্যান্টাস্টিক ফ্রাইডে। এর মাধ্যমে গ্রাহকদের ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতে বিভিন্ন লাইফস্টাইল বেনিফিট প্রদান করা হয়। এবার গ্রাহকদের মিষ্টি ও অন্যান্য সুস্বাদু খাবারের চাহিদা পূরণ করে দ্বিগুণ আনন্দ দিতে কিভা হান ও বাও’য়ের সাথে ফ্যান্টাস্টিক ফ্রাইডে অফার আনল কোম্পানিটি।

    গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে সবসময় আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদান করা। সেই অঙ্গীকারের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইন, যার মাধ্যমে আমরা গ্রাহকদের ছুটির দিনগুলোয় আনতে চাই জাদুর ছোঁয়া। কিভা হান ও বাও’য়ের সাথে চুক্তির মাধ্যমে জিপিস্টার গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ও ছাড় আনতে পেরে আমরা আনন্দিত; যা তাদের প্রিয়জনদের সাথে দেবে আনন্দময় সব মুহূর্ত।

    কিভা হান গ্রুপ্পো’র ম্যানেজিং ডিরেক্টর সমিত বিন সালমান বলেন, “ফ্যান্টাস্টিক ফ্রাইডে উদ্যোগের জন্য গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে আমরা পেরে অনেক আনন্দিত। শুক্রবারগুলো আসলে উপভোগ করার জন্য, এবং এই অংশীদারিত্বের ফলে আমাদের জিপিস্টার বন্ধুরা আরো কিছুটা বাড়তি মধুরতা উপভোগ করতে পারবেন। কিভা হান ও বাও’য়ে আপনাদের প্রত্যাশায় আমরা।” 

    ক্যাম্পেইনটির আওতায় শুক্রবার কিভা হানের যেকোনো আউটলেটে প্রথম ২০ জন জিপিস্টার গ্রাহক বিনামূল্যে উপভোগ করতে পারবেন তাদের জনপ্রিয় রেড ভেলভেট কেক। পাশাপাশি দিনব্যাপী তাদের যে কোন মেনুতে জিপিস্টার গ্রাহকরা পাবেন ১৫ শতাংশ ছাড়। অফারটি গ্রহণ করতে কিভা হানের যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা “KIVA” লিখে ২৯০০০ নাম্বারে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।

    অনন্য ও জনপ্রিয় অফারের জন্য সুপরিচিত বাও’য়েও রয়েছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে’র অফার। শুক্রবার বাও’য়ের যেকোনো আউটলেটে প্রথম ২০ জন জিপিস্টার গ্রাহক বিনামূল্যে উপভোগ করতে পারবেন চিকেন তেরিয়াকি বাও। পাশাপাশি দিনব্যাপী তাদের মেনুতে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকরা। অফারটি গ্রহণ করতে বাও’য়ের যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা “BAO” লিখে ২৯০০০ নাম্বারে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে । 

    আগামী ২৮ জুন, ২০২৪ পর্যন্ত ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইনটি চলবে। কিভা হান ও বাও’য়ের ঢাকা ও সিলেটের সকল আউটলেটে অফারটি উপেভোগ করতে পারবেন গ্রাহকরা। 

    গ্রামীণফোন জিপি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগ্রাহকের অজান্তে টাকা কেটে নিলে কঠোর ব্যবস্থা : টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
    Next Article গ্রাহকদের প্রাণবন্ত উপস্থিতিতে বিটিআরসি’র গণশুনানি অনুষ্ঠিত

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.