টেকজোন টিভি রিপোর্ট: টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাজহারুল আনোয়ার শিপু।
তাদের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ মেয়াদের জন্য সংগঠনের সার্বিক দায়িত্ব পালন করবেন। এপ্রিল ২০১৯ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত কমিটি দায়িত্ব পালন করবেন।
গত শনিবার রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন এ কমিটি গঠন করা হয়।সাত সদস্যের কমিটিতে অর্থ সম্পাদক হয়েছেন ডেইলি সানের শামীম জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের শাহিদ বাপ্পী।
এছাড়fও কার্যনির্বাহী সদস্য হয়েছেন বাংলা ট্রিবিউনের হিলটার এ. হালিম, জিটিভির মোহাম্মদ শামীম ও ইনকিলাবের ফারুক হোসাইন।সংগঠনটির মোট সদস্য ৩৬ জন।
টিআরএনবির তিন সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এবং জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী।
নির্বাচন ও ফলাফল ঘোষণা শেষে সদ্য সাবেক কমিটির সভাপতি দ্য ডেইলি স্টারের মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল এবং সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে নবনির্বাচিতদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
