Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » পহেলা বৈশাখ সামনে রেখে ডিজিটাল মার্কেটিং কর্মশালা
    উদ্যোক্তা

    পহেলা বৈশাখ সামনে রেখে ডিজিটাল মার্কেটিং কর্মশালা

    March 31, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    আর কদিন প‌রেই‌ পহেলা বৈশাখ। বৈশাখকে কেন্দ্র ক‌রে এরই ম‌ধ্যে ক্রেতা‌দের আকৃষ্ট করতে নানারকম অফার ও ছাড় দি‌চ্ছেন ই কমার্স ব্যবসায়ীরা। ই-কমার্স ব্যবসায়ীরা যা‌তে ডিজিটাল মার্কেটিং এর নানা কৌশল ও গাইডলাইন সম্পর্কে জানতে পা‌রে সেজন্য ব্যবসায়ী, তরুন উ‌দ্যোক্তা ও ডি‌জিটাল কন‌টেন্ট ক্রি‌য়েটরদের নি‌য়ে আজ অনুষ্ঠিত হলো “ডিএম টক উইথ তান‌ভির রেজওয়ান” শ‌ীর্ষক সংক্ষিপ্ত কর্মশালা।

    সেন্টার অব ডি‌জিটাল মা‌র্কে‌টিং (সি‌ডিএম) এর উ‌দ্যো‌গে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে এপোলো হসপিটাল রোডে অবস্থিত দিলসাদ রে‌স্টু‌রে‌ন্টে এই কর্মশালাটি অনু‌ষ্ঠিত হয়।

    কর্মশালায় দে‌শের বি‌ভিন্ন খ্যাতনামা প্র‌তিষ্ঠা‌নের কর্ণধার, ডি‌জিটাল কন‌টেন্ট ক্রি‌য়েটর, তরুণ উ‌দ্যোক্তা ও ই কমার্স ব্যবসায়ীসহ মোট ২৫ জন প্র‌শিক্ষনার্থী অংশগ্রহণ ক‌রে।

    এসময় প‌হেলা বৈশাখকে সামনে রে‌খে ব্যবসার ক্ষে‌ত্রে ডি‌জিটাল মা‌র্কে‌টিং বিষ‌য়ে করণীয় নি‌য়ে দিকনির্দেশনা ও অংশগ্রহনকারীদের বি‌ভিন্ন প্র‌শ্নের উত্তর দেন সি‌ডিএম এর প্র‌তিষ্ঠাতা ও সি ই ও তান‌ভির রেজওয়ান।

    ‌তান‌ভির রেজওয়ান জানান, ‌ডি‌জিটাল মা‌র্কে‌টিং বিষ‌য়ে তি‌নি বিগত ক‌য়েক বছর ধ‌রে অ‌নেক উ‌দ্যোক্তা ও সং‌শ্লিষ্টদের প্র‌শিক্ষণ দি‌য়ে‌ছেন। তিনি শুধু প্রশিক্ষনই দেন না, প্রশিক্ষন পরবর্তী লাইফটাইম মেন্টরিং সাপোর্টও দেন বিনামূল্যে। মেন্টরিং সাপোর্ট এর সেই ধারাবাহিকতায় তিনি তার কোর্স ও ওয়ার্কশপে অংশগ্রহনকারীদের ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে নিরন্তর সাপোর্ট দিয়ে যাচ্ছেন৷ একই সাথে প্র‌তি মা‌সে এক‌টি ক‌রে কর্মশালার আ‌য়োজন ক‌রেন তাদেরকে আরো এগিয়ে নেয়ার জন্য।

    এই ধর‌নের কর্মশালা আগামী‌তে আ‌রো বড় প‌রিস‌রে করার আশাবাদ ব্যক্ত ক‌রে সি‌ডিএম এর প্র‌তিষ্ঠাতা ও সিইও তান‌ভির ব‌লেন, যু‌গের সাথে তাল মি‌লি‌য়ে যে‌কোন ব্যবসায় ডি‌জিটাল মা‌র্কে‌টিং সম্প‌র্কে দক্ষ জনবল গ‌ড়ে তুল‌তে কাজ কর‌ছে তার প্র‌তিষ্ঠান। এই প্র‌চেষ্টা আগামী‌তেও অব্যাহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি।

    ডিজিটাল মার্কেটিং এর ভিত্তি ও গাইডলাইন এবং ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলেন তি‌নি।

    তিনি বলেন, দেশীয় কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে ডাটা ও ইনোভেটিভ আইডিয়ার ওপর জোর দিতে হবে এবং ডিজিটাল মার্কেটিং এর নতুন নতুন কৌশলগুলো নিয়ে কাজ কর‌তে হ‌বে।

    কর্মশালায় উপ‌স্থিত প্র‌শিক্ষনার্থীরা জানান, এই ডিজিটাল মার্কেটিং কর্মশালাটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল, তরুন উদ্যোক্তাদের ব্যবসা হচ্ছে ই-কমার্স তাই তাদেরকে নিয়ে এ ধরনের কর্মশালা আরো আ‌য়োজন করা প্রয়োজন ব‌লে জানান প্র‌শিক্ষনার্থীরা।

    কর্মশালা ডিজিটাল মার্কেটিং তানভির রেজওয়ান প্রশিক্ষণ সিডিএম সেন্টার অব ডিজিটাল মার্কেটিং
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleচট্টগ্রামে শুরু হলো চারদিন ব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো
    Next Article টিআরএনবি’র নতুন সভাপতি মুজিব, সাধারণ সম্পাদক শিপু

    সম্পর্কিত নিবন্ধ

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    এবার দেশের শিক্ষকরাও পাবে জাপানি ভাষার প্রশিক্ষণ

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরি করে পাঠাবেন যেভাবে

    ১ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চায় জাপান

    ১৫ বছরে ৬৫ হাজার কোটি টাকা খরচ আইসিটিতে, বিশ্বমানে ভুটানের পেছনে

    রবির কর্মী ও এলিট গ্রাহকদের জন্য কোডার্সট্রাস্ট’র কোর্সে বিশেষ ছাড়

    ২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.