Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » দেশের প্রথম জিআই পণ্য-ভিত্তিক স্মার্ট ভিলেজ এক্সপো শনিবার
    ই-কমার্স

    দেশের প্রথম জিআই পণ্য-ভিত্তিক স্মার্ট ভিলেজ এক্সপো শনিবার

    May 10, 2024
    দেশের প্রথম জিআই পণ্য-ভিত্তিক স্মার্ট ভিলেজ এক্সপো শনিবার
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক:  ‘‘গ্রাম থেকে বিশ্বে’’ স্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ, শরীয়তপুর, ফেনী ও রংপুরের পর এবার নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হচ্ছে ‘‘ডিজিটাল পল্লী, স্মার্ট ভিলেজ এক্সপো ২০২৪”।
    আগামী শনিবার (১১ মে) নাটোরের সিংড়া উপজেলা কোট মাঠ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর যৌথ আয়োজনে দিনব্যাপী এই মেলা ১০টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
     এ উপলক্ষে আয়োজিত  সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রদর্শনীতে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় উদ্যোক্তা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পণ্য এবং সেবাসমূহ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জিআই পণ্য-ভিত্তিক হরেক রকম প্রদর্শনী। সেসাথে ই-কমার্স ভিলেজ হিসেবে ডিজিটাল পল্লী’র বিভিন্ন কর্মকাণ্ড, পণ্য ও সেবা তুলে ধরা হবে এই আয়োজনে। দিনব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে দারাজ, সোনার গাও ইউনিভার্সিটি, বিলি, এস এস এল কমার্স, নগদ ও লালসবুজসহ স্থানীয় ও দেশের শীর্ষ ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
    উপজেলা মিলনায়তনে ‘ডিজিটাল পল্লী: স্মার্ট ভিলেজ এক্সপো’ উদ্বোধন হবে সকাল ১১:০০ টায়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন নাটোর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
     এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা,  বাংলাদেশ আওয়ামী লীগ, সিংড়া উপজেলার সভাপতি মো. শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ই-ক্যাবের   উপদেষ্টা ও পরিচালক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, দারাজ বাংলাদেশের সিওও খন্দকার তাসফিন আলম, এসএসএল ওয়্যারলেস-এর সিওও মোহাম্মদ ইফতেখার আলম ইসহাক, ডিজিটাল পল্লীর সভাপতি ইব্রাহিম খলিল এবং ই-ক্যাব উইম্যান ফোরামের চেয়ারম্যান নাজনীন নাহার, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-এর প্রেসিডেন্ট কাকলী তালুকদার প্রমুখ।
    বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিললের সহযোগিতায় এই মেলার বাস্তবায়ন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সহযোগি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডাক বিভাগ ও এস এম ই ফাউন্ডেশন।
    ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ মেলার শীর্ষ পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দারাজ, প্লাটিনাম স্পন্সর হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটি,  গোল্ড স্পনসর হিসেবে  বিলি এবং টেকনোলজি পার্টনার হিসেবে রয়েছে এসএসএল কমার্স। এছাড়াও সার্বিক সহযোগিতায় রয়েছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।
    সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এই মেলায় সকল শ্রেণির দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
    সূত্র: পিআর
    ইক‌্যাব ডিজিটাল
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসুখবর ! বাংলাদেশ থেকে টিকটকে বিজ্ঞাপন-সুবিধা চালু
    Next Article দেশে সাইবার অপরাধ বাড়ছে- সংসদে পলক

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.