Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » দেশের বাজারে কোপাইলট প্লাস পিসি নিয়ে এলো আসুস
    কম্পিউটার

    দেশের বাজারে কোপাইলট প্লাস পিসি নিয়ে এলো আসুস

    এআই এক্সপেরিয়েন্সের সাথে ১৮ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ
    September 25, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : আসুসের প্রথম কোপাইলট প্লাস পিসি, আসুস ভিভোবুক এস ১৫ এবার এসেছে বাংলাদেশের বাজারে।

    সোমবার রাজধানীতে আসুস বাংলাদেশ আয়োজিত ‘নেক্সট লেভেল, এআই ইনক্রেডিবল’ শীর্ষক একটি ইভেন্টে নতুন এই ল্যাপটপটি উন্মোচন করা হয়।

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সেরা এক্সপেরিয়েন্স দিবে আসুসের ভিভোবুক এস ১৫। মাইক্রোসফট এবং কোয়ালকমের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসুসের এই ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে এআরএম বেসড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর। কোপাইলট ফিচারটি সহজে ব্যবহারের জন্য এবং দ্রুত এআই-চালিত টুলগুলোতে অ্যাক্সেস পেতে ল্যাপটপটির কি-বোর্ডে রয়েছে একটি ডেডিকেটেড কী বাটন। আলাদা এই কোপাইলট কী বাটনটি মূলত কোপাইলট প্লাস পিসির অন্যতম বিশেষ ফিচার।

    ল্যাপটপটির উদ্বোধনী অনুষ্ঠানে এআই ইঞ্জিন এবং কোপাইলটের সুবিধাসহ মূল ফিচারগুলো তুলে ধরেছে আসুস বাংলাদেশ। দেশের বাজারে ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি পাওয়া যাবে ১,৭৪,৯৯০ টাকায়।

    আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, “গ্রাহকদের ইনোভেশন এবং নতুন এক্সপেরিয়েন্স দিতে আসুস সবসময়ই বদ্ধপরিকর এবং অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি নিয়ে এসেছে আসুস। কোপাইলট ফিচারের মাধ্যমে ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি দিবে এআই ব্যবহারে বিশেষ সুবিধা। তাই আমরা বিশ্বাস করি গ্রাহকদের কর্মক্ষমতা এবং দক্ষতা বাড়াতে আসুসের এই নতুন ল্যাপটপটি সহায়ক হবে।“

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যক্তিবর্গ– ম্যানেজিং ডিরেক্টর এমডি রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। এছাড়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসুসের সম্মানিত পার্টনাররা।

    কোয়ালকম হেক্সাগনের বিল্ট-ইন এনপিইউ সহ স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে। এর ৪৫ টপস এস নিউরাল ইঞ্জিন ল্যাপটপটির এআই প্রসেসিংকে আরও কর্মক্ষম করে তোলে। এর স্টোরেজের সুবিধায় আছে আল্ট্রাফাস্ট ৫১২ জিবি পিসিআইই ৪.০ এসএসডি। এছাড়া থাকছে ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি এবং ৮৪৪৮ মেগাহার্টজ এলপিডিডিআর৫এক্স র‍্যাম সুবিধা।

    ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে সিলভার রঙে এবং প্রিমিয়াম লেভেলের ধাতব ম্যাটেরিয়াল দিয়ে। ১.৪৭ সেমি পাতলা এই ল্যাপটপটি আকারে ১৫.৬-ইঞ্চি, এবং ওজনে মাত্র ১.৪২ কেজি । তাই ব্যবহারকারী সহজেই ল্যাপটপটি বহন করতে পারবে।

    এর ডিসপ্লেটি হলো আসুস লুমিনা ওলেড। ল্যাপটপটির রেজল্যুশন ৩কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ। তাই এর ভিজ্যুয়ালও হয়ে উঠে উজ্জ্বল এবং রঙিন যা ব্যবহারকারীদের দিবে এক দারুণ অভিজ্ঞতা। এর কি-বোর্ডে ব্যবহার করা হয়েছে আরজিবি ব্যাকলাইট যেটির রঙ ব্যবহারকারীরা চাইলে পরিবর্তনও করতে পারবে। এছাড়া, আরও সহজে কাজ করতে এতে আছে একটি বড় আকারের টাচপ্যাড।

    এর ব্যাটারি ৭০ ওয়াটের এবং ১৮ ঘণ্টার উপরে ল্যাপটপটি নিরবচ্ছিন্নভাবে চলতে পারে। বাংলাদেশে আসুসের অথোরাইজড রিটেইল স্টোরে আসুসের এই নতুন ল্যাপটপটি পাওয়া যাবে।

    আসুস আসুস বাংলাদেশ এআই ল্যাপটপ কোপাইলট প্লাস পিসি ল্যাপটপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজেনজিদের জন্য কমমূল্যে টেলিটকের অফার !
    Next Article গ্রাহক অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করলো গ্রামীণফোন

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.