Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » নকিয়া রিটেইলাররা ঘুরবেন বিশ্ব, পাবেন নতুন গাড়ি
    অন্যান্য

    নকিয়া রিটেইলাররা ঘুরবেন বিশ্ব, পাবেন নতুন গাড়ি

    June 12, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নকিয়া ফিচার ফোনের রিটেইল পার্টনারদের নিয়ে মাসব্যাপী বিশেষ স্ক্র্যাচ কার্ড ক্যাম্পেইনের আয়োজন করে সেলেক্সট্রা লিমিটেড ও এইচএমডি গ্লোবাল। গত মে মাস জুড়ে নকিয়া-১০৫ ও নকিয়া-১০৬ মডেলের সেট নিয়ে পরিচালিত হয় এই ক্যাম্পেইন। নকিয়ার রিটেইল পার্টনারদের জন্য ছিল এসইউভি  গাড়ি-সহ নানান আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

    স্ক্র্যাচ কার্ড ক্যাম্পেইনে সম্পূর্ণ নতুন এসইউভি গাড়ির পাশাপাশি আরও ছিল নিউইয়র্ক, সিঙ্গাপুর, দুবাই থাইল্যান্ড এবং নেপাল ভ্রমণের বিমান টিকিট, এসি, রেফ্রিজারেটর-সহ বিভিন্ন অংকের নগদ ক্যাশব্যাক।

    ক্যাম্পেইন শেষে ৪ জুন (মঙ্গলবার) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে সৌভাগ্যবান বিজয়ী রিটেইলারদের সাথে আরও উপস্থিত ছিলেন, নকিয়া ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি-এর কান্ট্রি ম্যানেজার মশিউর রহমান; বিজনেস এনালিস্ট কাজী আল আমিন; নকিয়া ফোনের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও উৎপাদনকারী প্রতিষ্ঠান সেলেক্সট্রা-এর চেয়ারম্যান আশরাফ বিন তাজ; ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম; সহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।  

    এই ক্যাম্পেইনটি সেলেক্সট্রার নকিয়া বিক্রয়কারী রিটেইলারদের মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলে। রিটেইলারদের মাঝে এই ব্যাপক সাড়া দেখে সেলেক্সট্রা ও এইচএমডি-এর পক্ষ থেকে এবার “নকিয়া রিটেইলার ঈদ ফুর্তি অফার” ক্যাম্পেইন শুরু হয়েছে। নতুন এই ক্যাম্পেইনে রিটেইলারদের প্রধান আকর্ষণ হিসেবে এবারেও থাকছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি।

    উল্লেখ্য, ফিনল্যান্ডের মোবাইল প্রস্তুতকারী এইচএমডি গ্লোবাল নকিয়া মোবাইলের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান। এইচএমডি, নকিয়া সহ নিজস্ব ব্র্যান্ডের ফোন বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদন ও বাজারজাত করছে এবং সেই সূত্রে, বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে নকিয়া ফোনের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও মেনুফ্যাচারার হিসেবে কাজ করছে সেলেক্সট্রা লিমিটেড।

    নকিয়া ফিচার‌ফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটেলিযোগাযোগে নতুন সচিব মুশফিকুর রহমান
    Next Article অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.