Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » সাইবার আক্রা‌ন্ত কমা‌তে প্রয়োজন স‌চেতনতা
    খবর

    সাইবার আক্রা‌ন্ত কমা‌তে প্রয়োজন স‌চেতনতা

    November 28, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে গত ২৮ নভেম্বর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কর্মশালায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মাঈনুদ্দীন এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি এর লিড ইঞ্জিনিয়ার (ইনফ্রাস্ট্রাকচার এন্ড সাইবার সিকিউরিটি) মোঃ সাইদুল ইসলাম।

    কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সদস্যবৃন্দ।

    আলোচকরা বাংলাদেশ ও বৈ‌শ্বিক প্রেক্ষাপটে সাইবার অপরাধের ধরন, কিভাবে নিরাপদ থাকা যায় এবং কেউ আক্রান্ত হলে কিভাবে প্রয়োজনীয় আইনি সহায়তা নেয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

    আলোচকরা জানান, সাইবার অপরাধ থেকে বাঁচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ হচ্ছে ব্যক্তিগত সচেতনতা এবং দেশের প্রচলিত আইন সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। আক্রান্ত হলে প্রথম পদক্ষেপ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে সঠিক উপায়ে আইনগত সহায়তা চাওয়া।

    কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।

    কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনএসকে সভাপতি নাসিমুন আরা হক মিনু, আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সাধারন সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন, টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ প্রমুখ।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়াতে বেসিস-বিসিসি-জাইকার যৌথ প্রকল্প
    Next Article ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন দায়িত্ব পে‌লেন পলক

    সম্পর্কিত নিবন্ধ

    দেশে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.