Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » পছন্দের চ্যানেল সহজে খুঁজে বের করার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
    আন্তর্জাতিক

    পছন্দের চ্যানেল সহজে খুঁজে বের করার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

    May 10, 2024
    ক্যাটাগরির মাধ্যমে চ্যানেল ভাগ করার নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ছবি সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: ব্যবহারকারীদের সময় বাঁচাতে বিভিন্ন চ্যানেলকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ।

    বৃহস্পতিবার (৯ মে) হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাতে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    ২০২৩ সালের সেপ্টেম্বরে হোয়াটসঅ্যাপে চ্যানেল যোগ করেন মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। তবে এবার সেই চ্যানেলগুলো থেকে নিজের পছন্দ মতো একটি সহজেই খুঁজে পেতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। আপডেটটি খুব দ্রুতই সব স্মার্টফোন ব্যবহারকারীদের ডিভাইসে চলে আসবে বলে জানা যায়।

    মূলত এই চ্যানেলগুলো নতুন সম্প্রচার মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। যা ব্যবহার করে সেলিব্রিটি, গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবিশেষে তাদের ফলোয়ারদের জন্য সাধারণ বার্তা পাঠাতে পারবে। জানা যায়, এই চ্যানেলগুলোকে ৭টি ভাগে ভাগ করা হচ্ছে। ব্যবসা, বিনোদন, লাইফস্টাইল, তথ্য ও সংবাদ, সংস্থা, ব্যক্তিবিশেষ এবং খেলাধুলা ক্যাটাগরিগুলো যুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানা যায়।

    ফিচারটি মোবাইলটি চলে আসার সঙ্গে সঙ্গেই চ্যানেলগুলো এই ক্যাটাগরির মাধ্যমে আলাদা হয়ে যাবে। যার কারণে ব্যবহারকারীদের অযথা চ্যানেল খোঁজার ঝামেলা নিতে হবে না এবং সময়ও বাঁচবে।

    পাশাপাশি এই ক্যাটাগরি ফিচারে নিজের পছন্দসই কন্টেন্ট খুঁজে বের করার আরও আপডেট আসবে বলে জানায় হোয়াটসঅ্যাপ। লোকেশন বা স্থান ট্র্যাক করে ব্যবহারকারীদের আগ্রহের কন্টেন্টগুলোকে সামনে আনতে আপডেটে কাজ করা হবে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

    হোয়াটসঅ্যাপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএক্সে মনিটাইজেশনসহ একাধিক ফিচার চালু
    Next Article হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, নিয়ম না মানলেই বিপদ!

    সম্পর্কিত নিবন্ধ

    দেশে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.