Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » পাঁচ তারকা হোটেলে শাওমির মিট আপ
    খবর

    পাঁচ তারকা হোটেলে শাওমির মিট আপ

    May 16, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: সারাদেশের ডিস্ট্রিবিউটর এবং পার্টনারদের নিয়ে কম্পাস বাংলাদেশ নামে ডিস্ট্রিবিউটরস মিট আয়োজন করল শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি শাওমি বাংলাদেশ। অনুষ্ঠানটির এবারের থিম ছিল “ভয়েজ টু ভিক্টরি”, যেখানে সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে নিজেদের সাফল্যকে এগিয়ে নিতে শাওমির প্রতিশ্রুতির প্রতিফলন হয়। সম্প্রতি কক্সবাজারের পাঁচ তারকা হোটেল মানের হোটেল সি পার্ল বিচ রিসোর্টে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

    তিনদিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে জন্য ছিল ইন্টারঅ্যাকটিভ সেশন, তথ্যবহুল প্রেজেন্টেশন এবং নেটওয়ার্কিং-এর সুযোগ। একইসাথে অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের সাথে তাদের অংশীদারিত্ব এবং গ্লোবাল টেক ব্র্যান্ডেটির অগ্রগতি উদযাপন করেন অংশগ্রহণকারীরা।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির যাত্রা এবং বাংলাদেশে তাদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন  শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট জনাব অ্যালভিন টিএসই এবং  ইন্টারন্যাশনাল বিজনেসের (বিএনএস) হেড ভিজেন্দার চৌহান। এছাড়া অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ।

    কাউন্টারপয়েন্ট রিসার্চের বাংলাদেশ হ্যান্ডসেট শিপমেন্ট ট্র্যাকারের তথ্য অনুসারে, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২৪ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত বাংলাদেশের এক নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পায় শাওমি। এই মাইলফলক অর্জনে অনুষ্ঠানে পার্টনার এবং গ্রাহকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কোম্পানিটি।

    অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি হেড জিয়াউদ্দিন চৌধুরী বলেন,”বাংলাদেশে শাওমির কার্যক্রমকে আরো এগিয়ে নিতে আমাদের পার্টনারদের উদ্দীপনা এবং  নিষ্ঠার সাক্ষী হতে পারাটা অনুপ্রেরণাদায়ক। পার্টনার এবং ডিস্ট্রিবিউটরদের সাথে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যেতে এই ডিস্ট্রিবিউটরস মিট বিশেষ ভূমিকা পালন করবে।“

    সারা দেশ থেকে প্রায় ২০০ জন সম্মানিত পার্টনার এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় দৃষ্টিনন্দন সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

    মিটআপ শাওমি হ‌্যান্ডসেট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ
    Next Article ৪০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে তোশিবা

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.