Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » রাস্তাজু‌ড়ে পাই মান অঙ্কন, গিনেজ রেকর্ড গড়ার প্রত‌্যয়
    খবর

    রাস্তাজু‌ড়ে পাই মান অঙ্কন, গিনেজ রেকর্ড গড়ার প্রত‌্যয়

    March 16, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : ১৪ মার্চ আন্তর্জাতিক পাই দিবস উপলক্ষে দেশের শীর্ষ পেইন্টস সল্যুশন ব্র্যান্ড বার্জারের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ এক অনবদ্য ‘পাই লিখন’ কর্মসূচির আয়োজন করেছে।

    কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন, শহীদ মিনার, জগন্নাথ হল, ফুলার রোড, ভিসি চত্ত্বর ও টিএসসি-সহ সংলগ্ন এলাকার রাস্তায় মোট ৩ দশ‌মিক ১৪১৬ কিলোমিটার রাস্তা জুড়ে পাইয়ের মান অঙ্কন করেন আয়োজক বিভাগের শিক্ষার্থীরা। এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

    আয়োজনের অংশীদার প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড–এর প্রধান বিপণন কর্মকর্তা তানজিন আলম বলেন, “এ ধরণের আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে তোলে। শিক্ষার্থীদের মাঝে এমন উদ্ভাবনীর বিকাশ ও রেকর্ড গড়ার স্পৃহাই আমাদের ভবিষ্যতের আশা যোগায়। বার্জার বাংলাদেশ অতীতেও এ ধরণের আয়োজন উৎসাহিত করে এসেছে এবং ভবিষ্যতেও এমন যেকোনো আয়োজনে তরুণ প্রজন্মের পাশে থাকবে”।

    পাই লিখন কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে রংতুলি হাতে এক উৎসবমুখর আমেজ ছড়িয়ে পড়ে। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকাত আলী, ড. মো. তাজুল ইসলামসহ জাতীয় রাজস্ব বোর্ড এবং বার্জার পেইন্টস এর কর্মকর্তাগণ।

    ‌গি‌নেজ রেকর্ড ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশ ব্যাংকের পিএসও লাইসেন্স পেলো অপটিমাম সল্যুশন
    Next Article ২০৪১ সা‌লের ম‌ধ্যে নারী পুরু‌ষের সমতা নি‌শ্চিত করবে সরকার : শিক্ষামন্ত্রী

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.