Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » চার্জিং সুবিধাসহ বাজারে নতুন মডেলের ব্লুটুথ স্পিকার
    খবর

    চার্জিং সুবিধাসহ বাজারে নতুন মডেলের ব্লুটুথ স্পিকার

    June 30, 2022
    পাওয়ার ব্যাংক চার্জিং সুবিধাসহ বাজারে নতুন মডেলের ব্লুটুথ স্পিকার
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : তিনটি নতুন মডেলের ব্লুটুথ স্পিকার বাজারে ছেড়েছে ওয়ালটন। স্পিকার তিনটির মডেল হলো পিএস ১৬, পিএস ৩০ এবং পিএস ৩৫। উন্নত ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের স্পিকারগুলো দেবে সুমধুর ও জোরালো শব্দ। ব্লুটুথ সংযোগের মাধ্যমে অন্যান্য ডিভাইস থেকে গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক।

    গ্রাহকদের চাহিদা মেটাতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মডেলের এবং মূল্যের স্পিকার, সাউন্ডবার এবং অডিও এক্সেসরিজ উৎপাদন এবং বাজারজাত করছে ওয়ালটন। এর আগে বেশ কয়েকটি মডেলের মাল্টিমিডিয়া স্পিকার এবং সাউন্ডবার বাজারে ছাড়ে ওয়ালটন। যা ইতোমধ্যেই গ্রাহকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এরই প্রেক্ষিতে ক্রমবর্ধমান গ্রাহকচাহিদা মেটাতে এবার ব্লুটুথ স্পিকার বাজারে ছাড়লো ওয়ালটন।

    “ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোঃ তৌহদুর রহমান রাদ জানান, নতুন আসা পিএস ১৬ মডেলের ব্লুটুথ স্পিকারের দাম ৩,৮৫০ টাকা, পিএস ৩০ মডেলের দাম ৬,৯৫০ এবং পিএস ৩৫ মডেলের দাম ৭,৫০০ টাকা। ডিজিটাল সিগনাল প্রোসেসিং প্রযুক্তি সম্বলিত সব মডেলেই টাইপ সি চার্জিং পোর্টসহ ওয়াটার প্রুফ (আইপি৬৭) সুবিধা রয়েছে। টিডব্লিউএস ফাংশন থাকায় ব্লুটুথ কানেকশনেও স্টেরিও সাউন্ডের কোয়ালিটি থাকবে অক্ষুন্ন।”

    পিএস ১৬ মডেলে ব্যবহৃত হয়েছে ৮ ওয়াট করে মোট ১৬ ওয়াটের স্পিকার আউটপুট। এতে রয়েছে ২৫০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ১৩ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। আউটডোর ব্যবহারের জন্য রয়েছে পোর্টেবল হুক। এতে উচ্চমানের ফ্যাব্রিক সারফেস ব্যবহৃত হয়েছে। রয়েছে প্যাসিভ র‌্যাডিয়েটরসহ কালারফুল ব্রিথিং লাইট।

    পিএস ৩০ মডেলে ব্যবহৃত হয়েছে ১৫ ওয়াট করে মোট ৩০ ওয়াটের স্পিকার আউটপুট। এতে রয়েছে ১০,০০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ৩০-৩১ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। এতে রয়েছে উচ্চমানের সিমলেস ফ্যাব্রিক ডিজাইন। এই স্পিকারে জোড়ালো বেজ ইফেক্ট পাবেন গ্রাহক। এই স্পিকারটি থেকে পাওয়ার ব্যাংক হিসেবে অন্য ডিভাইসে চার্জ দেয়া যাবে।

    আর পিএস ৩৫ মডেলে ব্যবহৃত হয়েছে ১৫ ওয়াট করে মোট ৩০ ওয়াটের স্পিকার এবং ৫ ওয়াটের টুইটার আউটপুট। এতে রয়েছে ১০,০০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ২০ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। এতে রয়েছে উচ্চমানের সিমলেস ফ্যাব্রিক ডিজাইন। এই স্পিকারে জোড়ালো বেজ ইফেক্ট পাবেন গ্রাহক। এই স্পিকারটিও পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে।

    নতুন আসা ব্লুটুথ স্পিকারগুলো পাওয়া যাচ্ছে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ওয়ালটনের সব শোরুমে। এতে গ্রাহকরা ৬ মাসের ওয়ারেন্টি পাচ্ছেন।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleশ্যাওড়াপাড়ায় র‌্যাংগস ইমার্টের নতুন আউটলেট
    Next Article গ্রামীণফোনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সময়োপযোগী ও সাহসী উদ্যোগ: টিক্যাব

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.