Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » প্রতিবন্ধীদের উন্নয়নে প্রতিটি বিভাগে একটি করে ইনস্টিটিউট গড়ে তোলা হবে : ডাঃ দীপু মনি
    খবর

    প্রতিবন্ধীদের উন্নয়নে প্রতিটি বিভাগে একটি করে ইনস্টিটিউট গড়ে তোলা হবে : ডাঃ দীপু মনি

    April 29, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    নিজস্ব প্রতিবেদক :  এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুসহ প্রতিবন্ধীদের উন্নয়নে দেশের প্রতিটি বিভাগে একটি করে ইনস্টিটিউট গড়ে তোলা হবে। প্রতিটি ইনস্টিটিউটে ৫০ জনের থাকার সুবিধাসহ তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি।
    আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ আয়োজিত “এ্যামপাওয়ারিং আটস্টিক ভয়েজ : আন্ডারস্টেন্ডিং অফ এডুকেশনস, ইকোনোমিক এন্ড জেন্ডার মেইনস্ট্রিমিং ইন বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
    সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অটিস্টিক শিশুদের প্রাথমিক অবস্থায় যতদূর সম্ভব সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করানোর চেষ্টা করতে হবে, যাদের ক্ষেত্রে সম্ভব হবে না তাদেরকে বিশেষ বিদ্যালয়ে পড়াতে হবে। একই সাথে প্রতিবন্ধীদের উন্নয়নে গবেষণার পাশাপাশি ল্যাব স্থাপন করা হবে।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন-সোয়াক এর চেয়ারপারসন সুবর্ণা চাকমা বক্তব্য রাখেন।
    অধ্যাপক ডঃ আতিউর রহমান বলেন, অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে বাঁধাগুলো চিহ্নিত করতে হবে।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। প্রতিবন্ধীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই সক্ষমতা অর্জন সম্ভব হবে।প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নীতিমালা তৈরি করা ও আইন তৈরি করা হয়েছে।
    ডাঃ দীপু মনি ডিজঅর্ডারস প্রতিবন্ধী
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশের বাজারে এআই প্রযুক্তির ল্যাপটপ আনলো গিগাবাইট
    Next Article মানবতার দেয়াল, বিশুদ্ধ খাবার পানি, সকলের জন্য উন্মুক্ত

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.