Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বকেয়া সাড়ে ১২ হাজার কোটি টাকা চেয়ে গ্রামীণফোনকে বিটিআরসির নোটিশ
    খবর

    বকেয়া সাড়ে ১২ হাজার কোটি টাকা চেয়ে গ্রামীণফোনকে বিটিআরসির নোটিশ

    April 3, 2019
    ছবি-ইন্টারনেট
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার, ঢাকা ৩ এপ্রিল, ২০১৯ : নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকা বকেয়া দাবি করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কাছে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।

    মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় গ্রামীণফোনের নির্বাহী বরাবর এ চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক। টাকা পরিশোধের জন্য গ্রামীণফোনকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

    জানা গেছে গ্রামীণফোনের কাছ থেকে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা চাওয়া হয়েছে। এখানে বিটিআরসির পাওনা ৮ হাজার ৪৯৪ কোটি এক লাখ টাকা এবং এনবিআরের পাওনা ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা।

    এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেন, ‘আমরা মঙ্গলবার বিটিআরসির পাঠানো চিঠি পেয়েছি। বিশাল ডকুমেন্ট, না পড়ে কোনও মন্তব্য করা যাবে না। পুরোটা পড়ে তবেই আমরা পরবর্তীতে করণীয় ঠিক করবো।’

    গ্রামীণফোন বিটিআরসি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleফোর্বস জরিপে ৩০ তরুণ উদ্যোক্তা তালিকায় দুই বাংলাদেশি
    Next Article ফোরজি’র নির্ধারিত গতি দিতে ব্যর্থ অপারেটররা, পিছিয়ে আছে টেলিটক

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.