Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ফোর্বস জরিপে ৩০ তরুণ উদ্যোক্তা তালিকায় দুই বাংলাদেশি
    খবর

    ফোর্বস জরিপে ৩০ তরুণ উদ্যোক্তা তালিকায় দুই বাংলাদেশি

    April 3, 2019
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    মাহবুবুর রহমান, ঢাকা ৩ এপ্রিল, ২০১৯: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে এশিয়ার সেরা ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন- অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা হোসেইন ইলিয়াস এবং কার্টুনিস্ট মোরশেদ মিশু।

    ভিন্ন ভিন্ন ১০টি ক্যাটাগরিতে ৩০ জন করে টানা চতুর্থবারের মতো এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। চলতি বছর এশিয়া প্রশান্ত মহাসগারীয় অঞ্চলের ২৩টি দেশের প্রায় কয়েক হাজার তরুণকে নিয়ে জরিপ করে এই ৩০০ জনকে নির্বাচন করে ফোর্বস এশিয়া।

    এর মধ্যে ফোর্বসের কনজুমার টেকনোলজি ক্যাটাগরিতে ৩০ জনের মধ্যে নির্বাচিত হয়েছেন হোসেইন ইলিয়াস এবং মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টিজিং ক্যাটাগরির ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় জায়গা পেয়েছেন আবদুল্লাহ আল মোরশেদ।

    মোরশেদ মিশু নামে কার্টুন আঁকেন আবদুল্লাহ আল মোরশেদ। তাঁর সম্পর্কে ফোর্বস বলেছে,২০১৮ সালের শুরু থেকে মোরশেদ তাঁর ‘দ্য গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ সিরিজে ভয়ংকর ও মানবিক বিপর্যয়ের ছবিগুলোকে সুখের ছবিতে রূপান্তর করেছেন। এই সিরিজে এখন পর্যন্ত ১১টি ছবি এঁকেছেন তিনি। যুদ্ধের মর্মান্তিক ও যন্ত্রণাকর ছবিগুলো তার কলমের মাধ্যমে রূপ নিতে থাকে হাসি-আনন্দ ভরা শিল্পকর্মে। মিশুর আশা ছিল তার কর্মের মাধ্যমে তুলে ধরা এমন হৃদয়বিদারক দৃশ্য যদি না থাকতো, তাহলে কতো সুন্দর হতো পৃথিবীটা।

    মোরশেদ মিশু বর্তমানে রম্য ও কার্টুন সাময়িকী মাসিক উন্মাদ–এর সহকারী সম্পাদক।

    পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা হোসেইন ইলিয়াসের বিষয়ে বলা হয়েছে, সিফাত আদনানকে সঙ্গে নিয়ে তিনি পাঠাও প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশে শীর্ষ রাইড শেয়ারিং, খাবার সরবরাহ ও পন্য আদান-প্রদানের সেবা প্রতিষ্ঠান। বর্তমানে পাঠাওয়ের মোটরবাইক ও গাড়ি নেপালের কাঠমান্ডুসহ বাংলাদেশের পাঁচটি শহরে মোট ৫০ লাখ গ্রাহককে সেবা প্রদান করছে। চার দফায় প্রতিষ্ঠানটি ১ কোটি ২৮ লাখ ডলার তহবিল পেয়েছে। আর বর্তমানে পাঠাওয়ের মূল্য দাড়িয়েছে ১০ কোটি ডলার। এই প্রতিষ্ঠান গড়ে তোলার অনুপ্রেরণা ছিল ইন্দোনেশিয়ার ‘গো-জেক’। ইলিয়াস স্বপ্ন দেখেছিলেন, পাঠাও হবে বাংলাদেশের সুপার অ্যাপ।

    ফোর্বস জানিয়েছে, এবারের তালিকা তৈরিতে শুধু উদ্যোক্তা হিসেবে সফল ব্যক্তিদেরই নির্বাচন করা হয়নি। বিশেষভাবে খোঁজা হয়েছে সেসব উদ্যোক্তাদের, যারা নতুন কিছু উদ্ভাবন করেছেন; যাদের উদ্ভাবন ও প্রচেষ্টা শুধু নিজ দেশ বা অঞ্চলে লক্ষ্যণীয় পরিবর্তনই আনছে না, বরং দীর্ঘমেয়াদী একটি ইতিবাচক প্রভাব রাখার পথে কাজ করছে।

    ফোর্বসের ওয়েবসাইটে ‘থার্টি আন্ডার থার্টি’ শীর্ষক এ তালিকায় অনূর্ধ্ব-৩০ বছরের এসব উদ্যোক্তার সংক্ষিপ্ত পরিচিতিও প্রকাশ করা হয়েছে।

    উন্মাদ কার্টুনিস্ট তরুণ উদ্যোক্তা পাঠাও ফোর্বস ম্যাগাজিন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডি‌জিটাল যু‌গে প্রযু‌ক্তি গ্রহ‌ণে এক পা ও পি‌ছি‌য়ে থাক‌বে না বাংলা‌দেশ : মোস্তাফা জব্বার
    Next Article বকেয়া সাড়ে ১২ হাজার কোটি টাকা চেয়ে গ্রামীণফোনকে বিটিআরসির নোটিশ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.