Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে
    খবর

    বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে আজ নেত্রকোনায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।

    গত মঙ্গলবার ২৭ জুন, খালিয়াজুরি উপজেলা পরিষদ চেয়ারম্যান রব্বানী জব্বার; খালিয়াজুরি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম আরিফুল ইসলাম, মেজর জিসানুল হায়দার-এর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিস এবং হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড মেম্বার জেসন লি।

    সাম্প্রতিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জের পর নেত্রকোনায় প্রভাব পড়েছে। নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনা জেলার ছয় উপজেলার ৩৯টি ইউনিয়নের বাসিন্দারা। নেত্রকোনা সদর উপজেলা, বারহাট্টা, পূর্বধলা, খালিয়াজুরী, কলমাকান্দা ও দুর্গাপুরে বহু বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নদীর তীরবর্তী কিছু এলাকা নদী ভাঙ্গনের মুখে পড়েছে।

    এমতাবস্থায়, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া এ সকল মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির ‘ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ – হেয়ার ফর ইউ’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে নেত্রকোনা উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার পরিবারের মাঝে চাল, মসুর ডাল, আলু, খাবার স্যালাইন, চিনি ও ময়দাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

    এ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “বিগত কয়েক বছর ধরে দেশের তথ্য-প্রযুক্তি খাতের বিকাশে ইতিবাচক অবদান রাখছে হুয়াওয়ে। পাশাপাশি, বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যেও এগিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য হুয়াওয়ের এ উদ্যোগটি তার প্রমাণ।”

    এ নিয়ে হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড সদস্য জেসন লি বলেন, “গত কয়েকদিন ধরে বাংলাদেশের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ বন্যার দুর্ভোগে পড়েছে। বাংলাদেশে বিদ্যমান একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব বোধ করেছি। তাই ‘ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ – হেয়ার ফর ইউ’ আমাদের উদ্যোগের অংশ হিসেবে আমরা এই ত্রাণ কর্মসূচির আয়োজন করেছি। আমি জানি আমাদের প্রচেষ্টা তাদের অপিরিসীম কষ্টকে মুছে দিতে পারবে না কিন্তু তাদের সংগ্রামে যথেষ্ট সহায়ক হতে পারে।”

    খালিয়াজুরি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম আরিফুল ইসলাম বলেন, “নেত্রকোনার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হুয়াওয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। বন্যার কারণে বহু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে, এমন প্রতিকূল সময়ে হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান এবং সরকারের নানা উদ্যোগ পুনরায় আশার সঞ্চার করেছে। এই ত্রাণ সামগ্রীগুলি তাদের এই দুঃসময় কাটিয়ে উঠতে এবং জীবনকে স্বাভাবিক করতে সাহায্য করবে।”

    নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বানী জব্বার বলেন, বিগত কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি খালিয়াজুরীতে দুর্যোগের সময় হুয়াওয়ে আমাদের পাশে রয়েছে। আমি এজন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আশা করব এরকম সময় উপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    হুয়াওয়ে ২৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। এবং এই প্রতিষ্ঠানটি দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জন্য, বিশেষ শিশুদের জন বিভিন্ন ধরণের প্রোগ্রামের ব্যবস্থা করে। এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সহজতর করতেও বিভিন্ন সময় বিভিন্নভাবে যুক্ত হয়। খালিয়াজুরীতে ত্রাণ বিতরণ এই ধরণের একটি কার্যক্রম।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleহুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ
    Next Article বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ এবার টফি অ্যাপে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.