Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » হুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ
    উদ্যোক্তা

    হুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক :  সম্প্রতি, দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কাছ থেকে সম্মানজনক ‘পার্টনার রিকগনিশন অ্যাওয়ার্ড’ পেয়েছে হুয়াওয়ে। ‘টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার’ হিসেবে বিকাশের প্রবৃদ্ধিতে ধারাবাহিক সহায়তার জন্য দেশের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে এ পুরস্কার প্রদান করা হয়।

    হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড থেকে প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার কেভিন শ্যু সম্প্রতি এ  অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর।

    দীর্ঘ সময়ের সাস্টেইনেবল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে হুয়াওয়ে এবং বিকাশ দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার চিত্র ইতিবাচকভাবে বদলে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে। যৌথ প্রবৃদ্ধির এই যাত্রায় সকল প্রয়োজনে প্রযুক্তিগত এবং কৌশলগত সহায়তা প্রদানে ২০১৭ সাল থেকে বিকাশের পাশে রয়েছে হুয়াওয়ে। বিকাশকে হুয়াওয়ে যেসব সল্যুশন প্রদান করছে তার মধ্যে রয়েছে: মোবাইল মানি ফিনটেক (ওয়ালেট) সল্যুশন (হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সেবা)। হুয়াওয়ে ফিনটেক ওয়ালেট, ফিনটেক ফাইন্যান্স, ফিনটেক পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন প্রদান করে থাকে। বিকাশ হুয়াওয়ে ফিনটেক ওয়ালেটের অন্যতম গ্রাহক।

    হুয়াওয়ে বাংলাদেশের সিটিও কেভিন শ্যু বলেন, “দেশের প্রযুক্তিখাতের জন্য আরও সুফল বয়ে আনতে আমরা সবসময় সহযোগী হিসেবে ভূমিকা পালনে আগ্রহী। বিকাশ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র এশিয়া এমনকি সারা বিশ্বের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এমন অসাধারণ একটি প্রতিষ্ঠানের সহযোগী হতে পেরে আমরা গর্বিত। এই সম্মানজনক স্বীকৃতি প্রদানের জন্য আমরা বিকাশকে ধন্যবাদ জানাই।”

    বিকাশের সিএফও মইনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, “আমাদের প্রয়োজন অনুযায়ী উন্নত সেবা লাভে বিশ্বখ্যাত আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত উল্লেখযোগ্য।  বিকাশের জন্য সময়োপযোগী সহায়তা এবং অত্যাধুনিক প্রযুক্তি প্রদানের মাধ্যমে আমাদের প্রবৃদ্ধির যাত্রায় হুয়াওয়ে বিশ্বস্ত এবং সহযোগীর ভূমিকা পালন করেছে। আর এর ফলে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।”

    হুয়াওয়ের উন্নত প্রযুক্তিগত সমাধান বিকাশকে ডিজিটাল ইকোসিস্টেমে এর কার্যক্রম সমৃদ্ধ করতে সক্ষম করেছে। কষ্টার্জিত অর্থ জমা রাখার এবং লেনদেনের নিরাপদ ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে বিকাশ লক্ষাধিক গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর এই যাত্রায় হুয়াওয়ের নিরবিচ্ছিন্ন প্রযুক্তি সহায়তা বিকাশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

    এই চীনা টেক-জায়ান্ট সারা বিশ্বে এমএফএস/ডিএফএস সল্যুশনের শীর্ষ সরবরাহকারী, যা মোবাইল ওয়ালেট কোরের সম্পূর্ণ ভার্চুয়ালাইজড এবং ক্লাউড-নেটিভ ইমপ্লিমেন্টেশন প্রদান করে থাকে। হুয়াওয়ে বিশ্বের শীর্ষ পর্যায়ের ৮০ শতাংশ এমএফএস/ডিএফএস অপারেটরকে সেবা প্রদান করে এবং এর মধ্যে বিকাশ অন্যতম।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআটশো’র বেশি অসহায় মানুষ ফিরে পেলো চোখের আলো
    Next Article বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

    সম্পর্কিত নিবন্ধ

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    দেশের প্রথম জিআই পণ্য-ভিত্তিক স্মার্ট ভিলেজ এক্সপো শনিবার

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.